নবীন নিউজ ডেস্ক ২১ জানু ২০২৫ ০১:২৪ পি.এম
সংগৃহীত ছবি
আবারও একসঙ্গে দেখা গেল প্রাক্তন জুটি মালাইকা আরোরা ও অর্জুন কাপুরকে। তবে কোনো একান্ত মুহূর্তে নয়, ছুরিকাঘাতে আহত সাইফ আলি খানকে দেখতে হাসপাতালে দেখা গেছে প্রাক্তন এই জুটিকে।
রোববার (১৯ জানুয়ারি) রাতে মুম্বাইয়ের বান্দ্রায় লীলাবতী হাসপাতাল থেকে বের হওয়ার সময় পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দী হন তারা। এবং এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে।
এদিকে বলিউড সরগরম সাইফ আলির ওপর হামলার ঘটনা নিয়ে। গত বৃহস্পতিবার নিজ বাড়িতে ছুরিকাঘাতের শিকার হন সাইফ আলি খান। এরপর থেকেই মুম্বাইয়ের একটি হাসপাতালে নায়ক। তাকে দেখতে যাচ্ছেন বি টাউনের তারকারা। এরই মধ্যে অর্জুন-মালাইকার কাকতালীয় উপস্থিতি চমক সৃষ্টি করল।
বলিউড সূত্রের খবর, মালাইকা আরোরা তার বোন অমৃতা আরোরা সঙ্গে হাসপাতালে পৌঁছালেও অর্জুন একাই প্রায় একইসময়ে হাসপাতালে যান। তবে বের হওয়ার সময় একসঙ্গেই দেখা যায় তাদের।
সাইফের কেবিনে প্রাক্তনরা যখন একে-অপরের সম্মুখীন, তখন সেই খবর প্রকাশ্যে আসতেই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, সাইফ কি তাহলে মিলিয়ে দিলেন অর্জুন-মালাইকাকে?
দীর্ঘদিন ধরেই কারিনা কাপুরের সঙ্গে বন্ধুত্ব অভিনেত্রী মালাইকা আরোরা ও তার বোন অমৃতা আরোরার। আবার অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গেও পর্দায় কাজ করেছেন কারিনা। মালাইকার সঙ্গে বিচ্ছেদ হলেও অর্জুনের সঙ্গে কারিনার বন্ধুত্ব এখনও অটুট। শুধু তাই না, সাইফের সঙ্গেও রয়েছে অর্জুন-মালাইকার ভালো সম্পর্ক। তাই তো বিচ্ছেদের কথা ভুলেই একসঙ্গে অসুস্থ সাইফকে দেখতে হাসপাতালে ছুটলেন অর্জুন-মালাইকা।
নবীন নিউজ/পি
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’