নবীন নিউজ, ডেস্ক ২১ জানু ২০২৫ ০৯:০৯ এ.এম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৫-০৬ সেশন থেকে ২০১৭-১৮ সেশনের ২৯ শিক্ষার্থী আবারও তাদের ছাত্রত্ব পাচ্ছে। তারা সকলে ছাত্রদলের নেতাকর্মী। বিগত সময়ে তারা ছাত্রলীগের বাধায় ক্লাস-পরীক্ষায় অংশ নিতে পারেননি।
এর মধ্যে কেউ কেউ এক-এগারো সরকারের আমল থেকে একাডেমিক কার্যক্রমে অংশ নিতে পারেননি। ছাত্রত্ব ফেরত পেলে তারা এখন শিক্ষাজীবন সমাপ্ত করতে পারবেন।
ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব যমুনা টেলিভিশনকে নিশ্চিত করেছেন, তার সংগঠনের ২৯ জনের পুনরায় ঢাবিতে ছাত্রত্ব পাওয়ার বিষয়ে।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ছাত্রদল অভিযোগ করে আসছিল, ঢাবি ক্যাম্পাসে তারা সহাবস্থানের সুযোগ পাচ্ছে না। ক্যাম্পাসে গেলেই হামলা-নির্যাতনের শিকার হচ্ছেন। সংগঠনটির অনেকে নিয়মিত একাডেমিক কার্যক্রম চালিয়ে নিতে বাধার সম্মুখীন হওয়ারও অভিযোগ ছিল।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর থেকে ছাত্রদল ঢাবি ক্যাম্পাসে নিয়মিত নিজেদের ক্রার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর মধ্যেই জানা গেলো, শিক্ষাজীবন শেষ করতে না পারা সংগঠনটির ২৯ জনকে আবারও ছাত্রত্ব দিচ্ছে ঢাবি বিশ্ববিদ্যালয়।
এর আগে, এসব শিক্ষার্থী একাডেমিক কার্যক্রম সম্পন্ন করতে ভিসি বরাবর আবেদন করেন। শিক্ষার্থীরা তাদের আবেদনে উল্লেখ করেন, এক-এগারোর শুরু থেকে চব্বিশের গণঅভ্যুত্থান পর্যন্ত তারা রাজনৈতিক প্রতিহিংসা/নির্যাতনের শিকার হওয়ায় একাডেমিক কার্যক্রম শেষ করতে পারেননি। তারা এখন ফের একাডেমিক কার্যক্রম শুরু করতে চান।
গত ২৯ ডিসেম্বর ডিনস কমিটির সভায় তাদেরকে ছাত্রত্ব ফিরিয়ে দেয়ার সিদ্ধান্ত হয়।
নবীন নিউজ/জেড
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
এইচএসসিতে সিরাজগঞ্জের ৭ কলেজে পাস করেনি কেউ
এবার জাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিট
বিশ্ববিদ্যালয়ে বৈষম্যের শিকার ৪২ শতাংশ শিক্ষার্থী
৩ দফা দাবিতে মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, ১২ ঘণ্টার আলটিমেটাম
ভিকারুননিসায় হিজাব পরায় ২২ শিক্ষার্থীকে বের করে দিলেন শিক্ষিকা
‘কলিজা খুলে ফেলব’ -শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও ডিসিকে বিএনপির সাবেক এমপির হুমকি
৪ হাজার শিক্ষার্থী ফেল থেকে পাস
তদন্তে মায়ের অসুস্থতার প্রমাণ মেলেনি, পরীক্ষা নেওয়া হবে না আলোচিত আনিসার
১৬ বছর পর মাদ্রাসায় ফিরছে বৃত্তি পরীক্ষা
যুক্তরাষ্ট্রের ২৫ বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রস্তাব পেলেন বাংলাদেশের মীম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনকালে হলের ১৩ শিক্ষার্থী আটক
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর পোশাক নিয়ে উত্ত্যক্ত করা কর্মচারী আটক
বুটেক্সে ভর্তি পরীক্ষার দিনে বন্ধ থাকবে ক্যাম্পাসের ইন্টারনেট
ঢাবি ছাত্রদল নেতার উদ্যোগে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা
হামলার ঘটনায় ছাত্রদল জড়িত, অভিযোগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
শিক্ষকদের জন্য সুখবর, বাড়ছে বিভিন্ন ধরনের ভাতা
রাবি শিক্ষার্থীদের অবরোধ, রাজশাহীর সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ
আরও ২৯ প্রাথমিক বিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ
স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটার আদেশ বাতিল
প্রাথমিকে তৃতীয় ধাপে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা
স্কুল ভর্তিতে কোটা পাবেন জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের সন্তানরা
আজ থেকে ৪০ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে‘জয় বাংলা’ লেখার সময় আটক ছাত্রলীগ কর্মী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলেন স্থানীয় লোকজন
বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত
হল থেকে ছাত্রলীগ সভাপতিসহ আজীবন বহিষ্কার ৪ জন, স্থায়ী বহিষ্কার ৪২
১৯ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি