শক্রবার ১৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
শিক্ষা

বিসিএস লিখিত পরীক্ষায় বাংলাতে ১০০ নম্বর করার প্রস্তাব

নবীন নিউজ, ডেস্ক ২০ জানু ২০২৫ ১০:০৭ এ.এম

সংগৃহীত ছবি

বিসিএস লিখিত পরীক্ষার বাংলা বিষয়ে নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করার প্রস্তাব দিয়েছেন বিভিন্ন বিসিএস পরীক্ষায় অংশ নেয়া প্রার্থীরা।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে পিএসসি কার্যালয়ে কেমন বিপিএসসি দেখতে চাই এবং কী কী সংস্কার প্রয়োজন শীর্ষক ‘অংশীজনের ভাবনায়’ বিসিএসে অংশ নেয়া প্রার্থীরা এ প্রস্তাব দেন।

 লিখিত পরীক্ষার সংস্কারে শিক্ষার্থীরা প্রস্তাবে বলেছেন, বাংলা বিষয়ের পরীক্ষা ১০০ নম্বর করা অথবা বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র আলাদাভাবে পরীক্ষা নেয়া যেতে পারে। মুখস্থ রচনা লেখার পরিবর্তে বিশ্লেষণধর্মী ও সৃজনশীল লেখার দিকে বেশি গুরুত্বের কথা বলা হয়েছে।
 
এ ছাড়া লিখিত টেকনিক্যাল পরীক্ষার আগে কমপক্ষে দুই সপ্তাহের বিরতি দেয়ার প্রস্তাব করা হয়েছে। লিখিত পরীক্ষার আগে কেন্দ্র পরিবর্তনের সুযোগ রাখা। লিখিত পরীক্ষায় পাস নম্বর ৪৫০ নয় বরং কত গুণ পরীক্ষার্থীকে পাস করানো হবে, তা আগেই ঘোষণা দেয়া। উত্তরপত্র মূল্যায়নের জন্য বাসায় খাতা না পাঠিয়ে পরীক্ষকদের পিএসসিতে উত্তরপত্র যাচাইয়ের ব্যবস্থার কথা বলা হয়েছে।

 এ ছাড়া প্রিলিমিনারি ও মৌখিক পরীক্ষার সংস্কারেও প্রস্তাব দিয়েছেন চাকরিপ্রত্যাশীরা।
 
প্রিলিমিনারি পরীক্ষা বিষয়ে সংস্কার প্রস্তাবে যা বলা হয়েছে-

*বিজ্ঞপ্তিতে প্রতিটি বিসিএসে কতজনকে প্রিলিমিনারি পাস করানো হবে, তা নির্দিষ্ট করে দেয়া যেতে পারে;

*প্রিলিমিনারি পরীক্ষার ফলাফলের সঙ্গে কাট মার্কস উল্লেখসহ প্রার্থী কত মার্কস পেয়েছেন, তা জানিয়ে খুদে বার্তায় দেয়া যেতে পারে;

*বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার পর, বিপিএসসি (বাংলাদেশ সরকারি কর্মকমিশন) পরীক্ষার প্রশ্নের একটি খসড়া উত্তরপত্র পিএসসির ওয়েবসাইটে আপলোড করে ৭ দিন সময় দেয়া যেতে পারে। কোনো প্রশ্নের উত্তর ভুল পরিলক্ষিত হলে পরীক্ষার্থী সেই প্রশ্নের উত্তর রেফারেন্সসহ পিএসসিকে ই-মেইল করতে পারেন—এমন সুযোগ রাখা যেতে পারে। এ কাজ শেষ হওয়ার পর পিএসসি একটি ফাইনাল উত্তরপত্র ওয়েবসাইটে আপলোড করে ওএমআর চেকিং করার কাজ শুরু করতে পারে। যেমনটা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস করে থাকে;

*প্রশ্নপত্রের ওপরে রাফ করা যাবে, তা প্রশ্নের নিচে উল্লেখ করে দিলে পরীক্ষার্থীদের সুবিধা হবে। অনেক হলে দায়িত্বপ্রাপ্ত সম্মাননীয় শিক্ষকদের কাছে স্পষ্ট নির্দেশনা না থাকায় তারা পরীক্ষার্থীদের প্রশ্নে রাফ করতে দেন না। এতে পরীক্ষার্থীদের অকৃতকার্য হওয়ার আশঙ্কা বেড়ে যায়;

*পরীক্ষার শেষে প্রশ্নপত্র দিয়ে দেয়ার অনুরোধ জানানো হয়েছে।
 
অনুষ্ঠানে পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম বলেন, এটি একটি ঐতিহাসিক দিন কারণ এর আগে কখনই শিক্ষার্থীদের সঙ্গে এ ধরনের কোনো কর্মশালা বা মতবিনিময় সভা করা হয়নি। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতে আরও করার অভিপ্রায় রয়েছে। যেসকল সংস্কার ও পরিবর্তনের মতামত শিক্ষার্থীরা দিয়েছেন তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করা হবে এবং উপযুক্ত পরামর্শ বাস্তবায়ন করা হবে।

এ সময় কমিশনের সদস্য, কমিশন সচিবালয়ের সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক

news image

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক

news image

সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

news image

এইচএসসিতে সিরাজগঞ্জের ৭ কলেজে পাস করেনি কেউ

news image

এবার জাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিট

news image

বিশ্ববিদ্যালয়ে বৈষম্যের শিকার ৪২ শতাংশ শিক্ষার্থী

news image

৩ দফা দাবিতে মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, ১২ ঘণ্টার আলটিমেটাম

news image

ভিকারুননিসায় হিজাব পরায় ২২ শিক্ষার্থীকে বের করে দিলেন শিক্ষিকা

news image

‘কলিজা খুলে ফেলব’ -শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও ডিসিকে বিএনপির সাবেক এমপির হুমকি

news image

৪ হাজার শিক্ষার্থী ফেল থেকে পাস

news image

তদন্তে মায়ের অসুস্থতার প্রমাণ মেলেনি, পরীক্ষা নেওয়া হবে না আলোচিত আনিসার

news image

১৬ বছর পর মাদ্রাসায় ফিরছে বৃত্তি পরীক্ষা

news image

যুক্তরাষ্ট্রের ২৫ বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রস্তাব পেলেন বাংলাদেশের মীম

news image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনকালে হলের ১৩ শিক্ষার্থী আটক

news image

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর পোশাক নিয়ে উত্ত্যক্ত করা কর্মচারী আটক

news image

বুটেক্সে ভর্তি পরীক্ষার দিনে বন্ধ থাকবে ক্যাম্পাসের ইন্টারনেট

news image

ঢাবি ছাত্রদল নেতার উদ্যোগে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা

news image

হামলার ঘটনায় ছাত্রদল জড়িত, অভিযোগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

news image

শিক্ষকদের জন্য সুখবর, বাড়ছে বিভিন্ন ধরনের ভাতা

news image

রাবি শিক্ষার্থীদের অবরোধ, রাজশাহীর সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ

news image

আরও ২৯ প্রাথমিক বিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ

news image

স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটার আদেশ বাতিল

news image

প্রাথমিকে তৃতীয় ধাপে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

news image

স্কুল ভর্তিতে কোটা পাবেন জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের সন্তানরা

news image

আজ থেকে ৪০ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে

news image

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে‘জয় বাংলা’ লেখার সময় আটক ছাত্রলীগ কর্মী 

news image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলেন স্থানীয় লোকজন

news image

বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত

news image

হল থেকে ছাত্রলীগ সভাপতিসহ আজীবন বহিষ্কার ৪ জন, স্থায়ী বহিষ্কার ৪২

news image

১৯ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ‌ ভর্তি বিজ্ঞপ্তি