নবীন নিউজ, ডেস্ক ১৯ জানু ২০২৫ ০৩:২৩ পি.এম
সালুকি, এক ধরনের কুকুর। মধ্যপ্রাচ্যের মরুভূমিতে বেদুইনদের বিশ্বস্ত বন্ধু হিসেবে পরিচিত এই কুকুর। সালুকি হলো কুকুরের সেই বিস্ময়কর প্রজাতি, যারা প্রধানত তীব্র ঘ্রাণশক্তির পরিবর্তে দৃষ্টিশক্তির মাধ্যমে শিকার করে। আরবের যাযাবররা পাঁচ হাজার বছর ধরে পোষা প্রাণী দেখভাল ও শিকারের কাজে সালুকি ব্যবহার করছে। এটি কুকুরের প্রাচীন ও বিশুদ্ধতম প্রজাতি হিসেবে স্বীকৃত।
এরাই ‘মরুভূমির সালুকি’ বা ‘সিনাই সালুকি’ বা ‘হিজাজি সালুকি’ নামে পরিচিত। এটি সমগ্র মধ্যপ্রাচ্য অঞ্চলেই বিদ্যমান। তবে উৎপত্তিস্থল আরব উপদ্বীপের পশ্চিমে। ইসরায়েলে এই প্রাণীটি ‘নেগেভ সালুকি’ নামে পরিচিত। মরু সালুকিতে পশ্চিমা জিনের প্রভাব নেই এবং এটি অধিকতর আদিম চেহারার।
প্রশস্ত মাথার খুলি, খাটো মুখ, কম্প্যাক্ট শরীর, প্রশস্ত বুক এদের বৈশিষ্ট্য। তবে পশ্চিমা কুকুরের তুলনায় এদের লেজ ছোট।
ক্রসব্রিডিংয়ের কারণে সালুকির অস্তিত্ব এখন হুমকিতে। তাই সৌদি আরবের ইন্টারন্যাশনাল আছিল আরাবিয়ান সালুকি সেন্টার (আইএএএসসি) এটির টিকে থাকা নিশ্চিত করতে নানা কর্মসূচি হাতে নিয়েছে।
আইএএএসসির সভাপতি ফাহাদ আল-ফারহান বলেন, “আরব সংস্কৃতির সঙ্গে সালুকি গভীরভাবে যুক্ত। আরবের বাজপাখি, আরবি ঘোড়া আর উটের মতো সালুকিও আমাদের জাতীয় ঐতিহ্যের প্রতীক।”
সৌদি আরবের লাইফস্টাইলে পরিবর্তন আসার পর থেকে বেদুইনের সংখ্যা যেমন কমেছে, তেমনি সালুকির সংখ্যাও কমেছে। অথচ সালুকি এককালে বেদুইন পরিবারগুলোর টিকে থাকার প্রধান উপকরণ ছিল। এই কুকুরকে ইংরেজিতে সাইটহাউন্ড বলা হয়।
কারণ এটি চোখ দিয়ে দেখার পর শিকারের দিকে দ্রুত বেগে ছুটে যায়। আরবিতে একটি প্রবাদবাক্যে বলা হয়েছে, “শুধু মালিকই সালুকির প্রকৃত চেহারা দেখার সুযোগ পায়।”
সালুকি খুবই প্রভুভক্ত। মরুর পরিবেশে বেদুইন পরিবারের সঙ্গে মিলেমিশে থাকতে এরা খুব পছন্দ করে।
ফাহাদ আল-ফারহান বলেন, “এখনই পদক্ষেপ না নিলে সালুকি হারিয়ে যেতে পারে। আমার সংগঠন জনসচেতনতা বাড়াতেও নানা কর্মসূচি হাতে নিয়েছে। পাশাপাশি সালুকির স্বাস্থ্যসেবা নিশ্চিতে টিকাসহ বিভিন্ন ওষুধও সরবরাহ করে।”
মাইক্রো-চিপিং ও ডিএনএ টেস্টও নিশ্চিত করেছে তার সংগঠন।
তিনি জানান, সৌদি আরবে এরই মধ্যে সালুকির নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। ইউনেসকো ঘোষিত নীতিমালার আলোকে তারা এসব কর্মসূচি পরিচালনা করছেন।
সূত্র: আরাব নিউজ
নবীন নিউজ/এফ
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ