সংগৃহীত ছবি
ইফতারে পচা বেগুনি দেওয়া হয়েছে- এমন অভিযোগে এলাকাবাসীর সঙ্গে ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রবিবার(১৭ মার্চ) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রবিবার বিশ্ববিদ্যালয় সংলগ্ন ত্রিশালের সারেং হোটেল থেকে ক্রয় করা ইফতারে পচা বেগুনি পাওয়ার অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। এরপর হোটেল কর্মচারীদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দিতে আসেন প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জি। এ সময় বিষয়টি নিয়ে রাতে আলোচনায় বসার সিদ্ধান্ত হয়।
এরপর রাত ১১টার দিকে এলাকাবাসী ওই হোটেলে কী ঘটেছিল তা জানতে গেলে হামলা করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় হোটেলের থাইগ্লাস ও আসবাবপত্র ভাঙচুর করে তারা। এরপর থেকে চলতে থাকে দফায় দফায় হামলা পাল্টা হামলা।
শিক্ষার্থীদের অভিযোগ, সংঘর্ষের একপর্যায়ে এলাকাবাসী বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা হলের রাস্তার পাশের রুমগুলোতে পাথর ছুঁড়ে মারলে কয়েকটি কক্ষের জানালার কাঁচ ভেঙে যায়। এরপর আরও উত্তেজিত হয়ে শিক্ষার্থীরা হামলা চালায় ও কয়েক দফা সারেং হোটেল ভাঙচুর করে।
পরে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছান সহকারী পুলিশ সুপার (ত্রিশাল সার্কেল) অরিত সরকার, ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ, ত্রিশাল থানা পুলিশ, প্রক্টরিয়াল বডির সদস্য ও অন্যান্য শিক্ষকরা। তারা এলাকাবাসী ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জি বলেন, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও স্থানীয় পুলিশ সবাই উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করেছে।
সহকারী পুলিশ সুপার (ত্রিশাল সার্কেল) অরিত সরকার বলেন, খাবারের মান নিয়ে সংঘাতের সৃষ্টি হয়েছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ বলেন, ‘ঘটনা শুনে তাৎক্ষণিক এসে উপস্থিত হয়েছি। পুলিশ ও প্রক্টরিয়াল বডিকে সঙ্গে নিয়ে উভয় পক্ষকে শান্ত করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা