নবীন নিউজ ডেস্ক ১৯ জানু ২০২৫ ০৯:৩১ এ.এম
সংগৃহীত ছবি
জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান জানিয়েছেন, ইনসাফ কায়েম না হওয়া পর্যন্ত লড়াই চলবে। শনিবার (১৮ জানুয়ারি) রাজশাহীর রাজশাহী নগরের হাজী মুহাম্মদ মহসীন সরকারি উচ্চবিদ্যালয় মাঠে (ঐতিহাসিক মাদ্রাসা ময়দান) দলের কর্মী সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে জামায়াত আমির বলেন, আমাদের জীবন্ত সন্তানেরা, যারা শহীদ হওয়ার জন্য ঘর থেকে বের হয়ে নেমেছিল, তারা অন্তরে বড় কষ্ট পাবে। তবে এই বিনয়ী অনুরোধ যারা না মানবেন, তাদের জেনে থাকা উচিত, আমাদের যুদ্ধ শেষ হয়নি। আমাদের সন্তানেরা এখনো স্লোগান দিচ্ছেন, আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। এই লড়াই চলবে যতক্ষণ না এই জমিনে ইনসাফ কায়েম না হবে।
তিনি বলেন, বাংলাদেশ শতকরা ৯১ ভাগ মুসলমান অধ্যুষিত দেশ। এর মানে এই নয় মুসলমান ছাড়া এই দেশে আর কেউ শান্তিতে বসবাস করতে পারবে না।
জামায়াতের ওপর নির্যাতনের বর্ণনা দিয়ে দলটির আমির বলেন, সাড়ে ১৫ বছর খুন, গুম করে ওদের পিপাসা নিবারণ হয়নি। শেষ পর্যন্ত ২৪-এর পয়লা জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত এই সময়টায় তারা সারা দেশে মহাতাণ্ডব চালিয়েছে। কী চেয়েছিল আমাদের কলিজার টুকরা সন্তানেরা। কী এমন ছিল তাদের দাবি। তারা গদি ধরে টান দেননি। তারা বলেছিল, কোটা রাখেন, তবে যুক্তিসংগত সংস্কার করে। সহ্য হলো না মুগর বাহিনীকে ঢুকিয়ে দিল। এরা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে ছেলেদের তো পেটালোই, কলিজার টুকরা মেয়েদেরও পেটানো হলো। ফায়ার ওপেন করল। এরা যেন মানুষ নয়। কতজন আদম সন্তানকে দুনিয়া ছাড়া করেছে, কেউ হিসাব দিতে পারবে না। আমরা যেখানেই শহীদের খবর পেয়েছি, ছুটে গিয়েছি। সবার কাছে যেতে পারিনি। কারণ, সবার খোঁজ পাওয়া যায়নি। যারা রক্ত দিয়ে আজকের এই পরিবেশ দিয়ে গেছেন, তাদের কাছে আমরা সারা জাতি ঋণী ও কৃতজ্ঞ।
শহীদদের কোনো দলীয় পরিচয় নয় উল্লেখ করে শফিকুর রহমান বলেন, সাংবাদিকেরা প্রশ্ন করেন, আপনাদের দলের কয়জন শহীদ হয়েছেন? আমি বলেছি, যারা শহীদ হয়েছেন, আমরা তাদের দলের মানুষ। যারা শহীদ হয়েছেন, তারা সবাই আমাদের দলের মানুষ। জামায়াতে ইসলামী হিসেবে আমাদের দল নয়, মানবজাতি হিসেবে আমাদের দল। তাঁদের কোনো দলীয় পরিচয়ে আমরা সংকীর্ণ পরিসরে নামাতে চাই না। তারা আমাদের জাতীয় সম্পদ, জাতীয় বীর। তাদের মাথার ওপর শ্রদ্ধায় তুলে রাখতে চাই।
কর্মী সম্মেলন উদ্বোধন করেন জুলাই বিপ্লবের শহীদ সাকিব আনজুমের বাবা মাইনুল হক। এর আগে অর্থসহ কোরআন তেলাওয়াতের মাধ্যমে সম্মেলন শুরু হয়।
নবীন নিউজ/পি
চরমোনাই পীরের সম্মানে আসন ছাড়লো জামায়াত
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ
‘আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার’
অবশেষে এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা
“কারাগারে ভুল চিকিৎসার কারণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যু”
তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল
খালেদা জিয়া কবর থেকেও জাতিকে নেতৃত্ব দেবেন: প্রিন্স
“জুলাই যোদ্ধারা আমাদের উপর দায়িত্ব দিয়ে গেছে”
নির্বাচনের আগেই নিজেকে ‘এমপি নিশ্চিত’ করলেন জামায়াত প্রার্থী
৭১ সালেই তাদেরকে দেশের মানুষ দেখেছে : তারেক রহমান
১৭ বছর কে কোথায় ছিল আমরা দেখেছি
একই দিনে দুই ভোটের ঘোষণায় জনগণের অভিপ্রায় উপেক্ষিত হয়েছে: জামায়াত
ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন আসিফ মাহমুদ
শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের
মনোনয়ন নিয়ে বিরোধ জামায়াতেও!
বিএনপি মনোনীত প্রার্থী এরশাদের পরিস্থিতি স্থিতিশীল
বিএনপি প্রার্থী এরশাদ গুলিবিদ্ধের সময় যা হয়েছিল
২৩৭ আসনে এমপি প্রার্থীদের তালিকা দিলো বিএনপি
নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য নেই: জামায়াত আমির
চলতি বছরে আ. লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মী গ্রেফতার
দুর্বল শাসন ব্যবস্থাই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ: অজিত দোভাল
এনসিপির শাপলা নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল ইসি
ফ্যাসিবাদবিরোধী সব দল নিয়ে জোট করবে বিএনপি
বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দেওয়া কর্মীর অ্যাকাউন্টে ৩৪১২ টাকা
এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ
নির্বাচনে বিএনপি জিতলে প্রধানমন্ত্রী কে হবেন?
৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি
করোনার মতো পিআর নামক ভাইরাস থেকে মুক্তি চাই
নির্বাচনে এনসিপি ১৫০ আসন পাবে, বিএনপি ৫০–১০০-এর বেশি পাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
‘বিএনপি কারও ওপর কিছু চাপিয়ে দিয়ে রাজনীতি করে না’