শনিবার ১৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
রাজনীতি

এক ইঞ্চি জায়গাও ছেড়ে দেব না: জামায়াত আমির

নবীন নিউজ ডেস্ক ০২ ডিসেম্বার ২০২৪ ০৮:২৭ পি.এম

ছবি- সংগৃহীত। ছবি- সংগৃহীত।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমান বলেছেন, ‘আমাদের চাওয়া একটি ন্যায়বিচার ভিত্তিক বাংলাদেশ ও সমাজ। এটা বিনির্মাণ করতে সবাইকে অনেক ত্যাগের জন্য প্রস্তুতি নিতে হবে।’ 

আকাশ দেখিয়ে তিনি বলেন, ‘মাথার ওপর আসমানে কালো মেঘ আছে ও চিল ঘোরাফেরা করছে, সবাইকে সজাগ থাকতে হবে, আরো ত্যাগের জন্য প্রস্তুতি নিতে হবে। বুকের রক্ত থাকতে দেশের এক ইঞ্চি জায়গা কারো হাতে ছেড়ে দেব না। জীবন দিয়ে হলেও দেশকে রক্ষা করতে হবে।’ 

সোমবার (২ ডিসেম্বর) বিকেলে বানারীপাড়া পৌর শহরের প্রবেশদ্বার রায়েরহাট ব্রিজের ঢালে সংক্ষিপ্ত এক পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। 

জামায়াত আমির আরো বলেন, ‘শিক্ষার্থীরা চেয়েছিলেন, শিক্ষালাভের পরে তারা বেকার হয়ে দুয়ারে দুয়ারে ঘুরবেন না। চাকরির জন্য আত্মহত্যা করবেন না।

তাদের মেধা ও যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন করা হবে। তাদের আরো চাওয়া ছিল দেশে ন্যায়বিচার কায়েম হবে। ঘুষ-দুর্নীতি থাকবে না। একটি বৈষম্যহীন মানবিক বাংলাদেশ হবে।

কিন্তু তাদের সেই ন্যায়সংগত দাবি সরকার মানল না। নির্বিচারে গুলি করে দেড় হাজার ছাত্র-জনতাকে হত্যা ও ২৪ হাজার জনকে চিরতরে পঙ্গু করে দেওয়া হলো। আমাদের কলিজার টুকরা সন্তানরা বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশ মুক্ত করে দিয়ে গেছে। তাদের ত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।’

দক্ষিণবঙ্গের উল্লেখযোগ্য দুই দ্বীনি মারকাজ হজরত আজীজুর রহমান কায়েদ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত ঝালকাঠি এনএস কামিল মাদরাসা ও পীর সাহেব নেছার উদ্দিন রহমাতুল্লাহ আলাইহির স্মৃতিবিজড়িত পিরোজপুরের স্বরূপকাঠির ছারছিনা দরবার শরিফ পরিদর্শনে আসেন ডা. শফিকুর রহমান।
 
সোমবার বিকেলে ছারছিনা দরবার শরিফ পরিদর্শন শেষে ঢাকার উদ্দেশে রওনা হলে পথিমধ্যে বানারীপাড়া পৌর শহরের রায়েরহাট এলাকায় হুডখোলা গাড়িতে পথসভা করেন তিনি। এ সময় তার সফর সঙ্গী ছিলেন বরিশাল মহানগরী জামায়াতে ইসলামীর আমির জহির উদ্দিন মোহাম্মদ বাবর, বরিশাল জেলার জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা আব্দুল জব্বার ,বরিশাল জেলার জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহমুদুন্নবী তালুকদার, মরহুম মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে শামীম সাঈদীসহ আরো অনেকে। 

পথসভায় আরো উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মো. খলিলুর রহমান শাহাদাত, সেক্রেটারি মোকাম্মেল হোসেন মোজাম্মেল, পৌর জামায়াতের আমির কাওছার হোসেনসহ উপজেলা, পৌর এবং ইউনিয়ন জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

চরমোনাই পীরের সম্মানে আসন ছাড়লো জামায়াত

news image

ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ

news image

‘আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার’

news image

অবশেষে এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা

news image

“কারাগারে ভুল চিকিৎসার কারণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যু”

news image

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

news image

খালেদা জিয়া কবর থেকেও জাতিকে নেতৃত্ব দেবেন: প্রিন্স

news image

“জুলাই যোদ্ধারা আমাদের উপর দায়িত্ব দিয়ে গেছে”

news image

নির্বাচনের আগেই নিজেকে ‘এমপি নিশ্চিত’ করলেন জামায়াত প্রার্থী

news image

৭১ সালেই তাদেরকে দেশের মানুষ দেখেছে : তারেক রহমান

news image

১৭ বছর কে কোথায় ছিল আমরা দেখেছি

news image

একই দিনে দুই ভোটের ঘোষণায় জনগণের অভিপ্রায় উপেক্ষিত হয়েছে: জামায়াত

news image

ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন আসিফ মাহমুদ

news image

শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের

news image

মনোনয়ন নিয়ে বিরোধ জামায়াতেও!

news image

বিএনপি মনোনীত প্রার্থী এরশাদের পরিস্থিতি স্থিতিশীল

news image

বিএনপি প্রার্থী এরশাদ গুলিবিদ্ধের সময় যা হয়েছিল

news image

২৩৭ আসনে এমপি প্রার্থীদের তালিকা দিলো বিএনপি

news image

নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য নেই: জামায়াত আমির

news image

চলতি বছরে আ. লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মী গ্রেফতার

news image

দুর্বল শাসন ব্যবস্থাই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ: অজিত দোভাল

news image

এনসিপির শাপলা নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল ইসি

news image

ফ্যাসিবাদবিরোধী সব দল নিয়ে জোট করবে বিএনপি

news image

বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দেওয়া কর্মীর অ্যাকাউন্টে ৩৪১২ টাকা

news image

এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ

news image

নির্বাচনে বিএনপি জিতলে প্রধানমন্ত্রী কে হবেন?

news image

৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি

news image

করোনার মতো পিআর নামক ভাইরাস থেকে মুক্তি চাই

news image

নির্বাচনে এনসিপি ১৫০ আসন পাবে, বিএনপি ৫০–১০০-এর বেশি পাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

news image

‘বিএনপি কারও ওপর কিছু চাপিয়ে দিয়ে রাজনীতি করে না’