নবীন নিউজ ডেস্ক ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:৪২ পি.এম
সংগৃহীত ছবি
২৪ এর শহীদরা বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ চেয়েছিল, বাংলাদেশে যদি আবারও দুর্নীতি-দুঃশাসন চলে তাহলে শহীদদের আত্মা কষ্ট পাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবে জামায়াতে ইসলামীর উদ্যোগে চব্বিশের রক্তস্নাত গণ-অভ্যুত্থানে শহীদদের তথ্য সম্বলিত ‘দ্বিতীয় স্বাধীনতার শহীদ যারা’ শীর্ষক স্মারকের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ফ্যাসিবাদী সরকারের কাছে মুক্তিকামী সকলেই ছিলেন মজলুম। ২৪ এর গাজী ও শহিদ পরিবারগুলোর হতাশা কিছুটা দূর করতে অসম্পূর্ণ রেখেই শহীদ স্মরণিকা আজ প্রকাশিত হলো। এই স্মরণিকা পূর্ণাঙ্গ করার কাজ চলমান থাকবে। বৈষম্য, দুর্নীতি ও দুঃশাসন মুক্ত বাংলাদেশ বিনির্মাণে সকলের মধ্যে জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রাখতে হবে।
এ সময় আন্দোলনের উত্তরার একটি ঘটনা স্মরণ করে বলেন, উত্তরার একটি ঘটনা আমি কোনোভাবে ভুলতে পারি না। ৭ থেকে ৮ বছরের একটি শিশু রাস্তায় নেমেছে। হাতে একটি ইট নিয়ে তেড়ে যাচ্ছে পুলিশের দিকে। কয়েকজন যুবক তাকে টেনে থামানোর চেষ্টা করে বলল, এই তুমি কোথায় যাও? শিশুটি বলে, 'আমি আন্দোলনে নেমেছি, আমি প্রতিরোধ করতে যাই। আমি আন্দোলন করতে এসেছি।' তখন যুবকরা তাকে জিজ্ঞেস করল তুমি কেন আন্দোলনে এসেছো? শিশুটি উত্তর দিলো, 'ওরা আমার ভাইকে খুন করেছে'। আবার প্রশ্ন করা হলো কে তোমার ভাই? শিশুটি উত্তর দিলো, 'আবু সাঈদ আমার ভাই'। তখন তাকে আবার প্রশ্ন করা হলো তোমার বাড়ি রংপুর? শিশুটি বলল আমার বাড়ি ঢাকা। তাহলে আবু সাঈ তোমার ভাই হলো কীভাবে? সে পাল্টা প্রশ্ন করে বলল, 'যে জাতির জন্য জীবন দিয়েছে সে আমার ভাই হবে না তো কী হবে?
'তখন তাকে বলা হলো- তুমি চলে যাও, তোমার আন্দোলন হয়ে গেছে। আমরা আছি। তখন শিশুটি ওই যুবকদের হাত ঝাঁকি দিয়ে বলল, 'ছাড়েন আমার হাত, আপনার আন্দোলন আপনি করেন, আমার আন্দোলন আমাকে করতে দেন'। তখন বাকিরা তাকে বোঝানোর চেষ্টা করল, পুলিশ গুলি করতেছে, গুলি লাগলে তো তুমি মারা যাবে। শিশুটি উত্তর দিলো, আমি শহীদ হয়ে যাব। আজকে ঘর থেকে বের হওয়ার সময় বলে এসেছি যে, আমি যদি শহীদ হয়ে যাই তোমরা তোমরা আমার জন্য কেঁদো না।
জামায়াত আমির বলেন, এ ঘটনা পুরো বাংলাদেশের মানুষ জানে। এ ঘটনা প্রমাণ করে জাতি কতটা নির্যাতিত ছিল, মজলুম ছিল।
এ সময় তিনি সরকার এবং রাজনৈতিক দলগুলো কাছে বিনীত অনুরোধ করে বলেন, আমাদের শহীদ ভাইয়েরা বৈষম্যহীন একটা বাংলাদেশ চেয়েছিল। একটা মানবিক সুন্দর বাংলাদেশ চেয়েছিল। দুর্নীতি, দুঃশাসন মুক্ত বাংলাদেশ চেয়েছিল। তারা শহীদ হয়ে মাটির নিচে চলে গেছে। তাদের রক্তের দিকে একটু তাকান। তরতাজা সেই শিশু, কিশোর, যুবক, নারী পুষের দিকে তাকান, যারা জীবন দিয়েছে। তাদের দিকে তাকিয়ে বিপ্লবের সঙ্গে অসঙ্গতিপূর্ণ এমন কোনো কাজ মেহেবানি করে কেউ করবেন না। যদি করেন শহীদদের আত্মা কষ্ট পাবে। তাদের রক্তের অপমান করা হবে। আর জীবিত শহীদ যারা পঙ্গু হয়ে আছেন, তারা ভীষণ কষ্ট পাবেন, তারা অভিশাপ দিবে। পুরো মজলুম দেশবাসী অভিশাপ দিবে।
তিনি বলেন, 'সকল অংশীদারের কাছে আমি বিনীত অনুরোধ জানাই, এমন কাজে আমরা জড়াব না যে কাজ করলে সকলের অভিশাপ আমাদের ওপর পড়বে।'
নবীন নিউজ/পি
চরমোনাই পীরের সম্মানে আসন ছাড়লো জামায়াত
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ
‘আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার’
অবশেষে এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা
“কারাগারে ভুল চিকিৎসার কারণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যু”
তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল
খালেদা জিয়া কবর থেকেও জাতিকে নেতৃত্ব দেবেন: প্রিন্স
“জুলাই যোদ্ধারা আমাদের উপর দায়িত্ব দিয়ে গেছে”
নির্বাচনের আগেই নিজেকে ‘এমপি নিশ্চিত’ করলেন জামায়াত প্রার্থী
৭১ সালেই তাদেরকে দেশের মানুষ দেখেছে : তারেক রহমান
১৭ বছর কে কোথায় ছিল আমরা দেখেছি
একই দিনে দুই ভোটের ঘোষণায় জনগণের অভিপ্রায় উপেক্ষিত হয়েছে: জামায়াত
ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন আসিফ মাহমুদ
শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের
মনোনয়ন নিয়ে বিরোধ জামায়াতেও!
বিএনপি মনোনীত প্রার্থী এরশাদের পরিস্থিতি স্থিতিশীল
বিএনপি প্রার্থী এরশাদ গুলিবিদ্ধের সময় যা হয়েছিল
২৩৭ আসনে এমপি প্রার্থীদের তালিকা দিলো বিএনপি
নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য নেই: জামায়াত আমির
চলতি বছরে আ. লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মী গ্রেফতার
দুর্বল শাসন ব্যবস্থাই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ: অজিত দোভাল
এনসিপির শাপলা নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল ইসি
ফ্যাসিবাদবিরোধী সব দল নিয়ে জোট করবে বিএনপি
বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দেওয়া কর্মীর অ্যাকাউন্টে ৩৪১২ টাকা
এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ
নির্বাচনে বিএনপি জিতলে প্রধানমন্ত্রী কে হবেন?
৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি
করোনার মতো পিআর নামক ভাইরাস থেকে মুক্তি চাই
নির্বাচনে এনসিপি ১৫০ আসন পাবে, বিএনপি ৫০–১০০-এর বেশি পাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
‘বিএনপি কারও ওপর কিছু চাপিয়ে দিয়ে রাজনীতি করে না’