মঙ্গলবার ০২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

সিন্ধু লিপির রহস্য উন্মোচনে ১০ লাখ ডলার পুরস্কার ঘোষণা

নবীন নিউজ, ডেস্ক ১৮ জানু ২০২৫ ০৮:০৭ এ.এম

সংগৃহীত ছবি

সিন্ধু সভ্যতার প্রাচীন লিপির অর্থ উন্মোচনে ১০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছেন ভারতের তামিলনাড়ু রাজ্য সরকার। চলতি মাসের শুরুর দিকে এই পুরস্কার ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে এ খবর প্রকাশ করা হয়েছে।

সিন্ধু বা হরপ্পা সভ্যতা প্রায় ৫ হাজার ৩০০ বছর পুরনো। বর্তমান ভারত ও পাকিস্তানের উত্তর-পশ্চিম অংশ এটি গড়ে উঠেছিল। এটি ছিল বিশ্বের প্রথম নগর সভ্যতাগুলোর একটি। 

 
এর অধিবাসীরা পোড়ামাটির ইটের শহরে বসবাস করত। তবে এক সময় এ সভ্যতার আকস্মিক পতন ঘটে। যার কারণ আজও অস্পষ্ট এবং সবচেয়ে বড় রহস্য হলো এই সভ্যতার লিপিগুলো।
 
এই লিপি বহুদিন ধরে গবেষকদের জন্য এক রহস্য হয়ে রয়েছে। লিপি বিশ্লেষণে বিশেষজ্ঞদের মতে, সিন্ধু সভ্যতার লিপিগুলো চিহ্ন ও প্রতীকের একটি সংমিশ্রণ। 
 
এগুলো সাধারণত বাণিজ্যিক লেনদেনের জন্য ব্যবহৃত পাথরের সিলমোহর বা মৃৎপাত্রে পাওয়া যায়। তবে লিপির ভাষা, শাসন ব্যবস্থা ও বিশ্বাস নিয়ে এখনও কোনো নির্ভরযোগ্য সিদ্ধান্তে আসা যায়নি।

 
ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞানী রাজেশ পিএন রাও বলেন, সিন্ধু লিপি সম্ভবত বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ অমীমাংসিত লিপি। এটি কাঠামোগত হলেও এর ভাষা অজানা।
 
গবেষক নিশা যাদব ও তার দল মুম্বাইয়ের টাটা ইনস্টিটিউট অব ফান্ডামেন্টাল রিসার্চ থেকে ডিজিটাল তথ্যভাণ্ডার ব্যবহার করে লিপি বিশ্লেষণ করছেন। তারা ৬৭টি প্রতীক চিহ্নিত করেছেন।
 
একটি মেশিন লার্নিং মডেলের মাধ্যমে গবেষকরা ধ্বংসপ্রাপ্ত ও অস্পষ্ট লিপির পুনর্গঠন করেছেন। নিশা যাদব বলেন, ‘আমাদের পর্যবেক্ষণ বলছে, লিপিটি কাঠামোগত এবং এর লেখার মধ্যে একটি সুসংগঠিত যুক্তি রয়েছে।’
 
সিন্ধু লিপি উন্মোচনে মূল চ্যালেঞ্জ এর অল্প সংখ্যক চিহ্ন-প্রায় ৪ হাজারটি, যা সাধারণত ছোট বস্তু যেমন সিলমোহর বা ট্যাবলেটে পাওয়া যায়। দীর্ঘ পাঠ্য যেমন দেয়াল বা পাথরের ফলকে পাওয়া যায়নি। গবেষণায় একটি বড় সমস্যা হলো দ্বিভাষিক নিদর্শনের অনুপস্থিতি, যা মিসরের হায়ারোগ্লিফিক পড়তে সাহায্য করেছিল রোজেটা স্টোন।
 
সিন্ধু লিপির রহস্য উন্মোচন গতি আনতে এবার বড় অঙ্কের পুরস্কার করা হল। সিন্ধু সভ্যতার আবিষ্কারের শতবর্ষ উপলক্ষে চলতি মাসের শুরুর দিকে তামিলনাড়ুর চেন্নাইয়ে ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ১০ লাখ ডলার পুরস্কার করেন এমকে স্ট্যালিন।
 
তিনি বলেন, ‘আমরা এখনও সিন্ধু সভ্যতার লিপি স্পষ্টভাবে বুঝতে পারিনি, যা একসময় বিকশিত হয়েছিল। এই পুরস্কার ঘোষণা সিন্ধু লিপি গবেষণার গতি বাড়াবে বলে মনে করা হচ্ছে। তবে গবেষকরা মনে করেন, এই পুরস্কারের দাবিদার শিগগিরই কেউ হতে পারবেন না। নিশা যাদবের কথায়, সিন্ধু সভ্যতার মানুষ কী লিখেছিলেন আমরা তা সত্যিই জানতে চাই।

নবীন নিউজ/জেড

আরও খবর

news image

আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি

news image

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

news image

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news image

২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড

news image

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

news image

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন

news image

২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

news image

বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প

news image

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news image

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

news image

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

news image

মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

news image

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

news image

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news image

পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!

news image

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪

news image

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

news image

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

news image

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

news image

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

news image

ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

news image

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

news image

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

news image

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

news image

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

news image

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

news image

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

news image

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

news image

শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

news image

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ