নবীন নিউজ ডেস্ক ১৬ জানু ২০২৫ ১০:৩১ এ.এম
সংগৃহীত ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য সুখবর দিয়েছে কর্তৃপক্ষ। আবাসন সংকটের কারণে যেসব ছাত্রী হলে সিট পাওয়ার যোগ্য হয়েও থাকতে পারছেন না, তাঁদের আবাসন সহায়তা দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী।
জানা গেছে, আবাসনের আওতাভুক্ত কিন্তু হলে সিট পাননি সেসব ছাত্রীরা আগামী ফেব্রুয়ারি মাস থেকে তিন হাজার টাকা করে পাবেন।
সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘যেসব শিক্ষার্থী হলে থাকার যোগ্য, কিন্তু আমরা তাদের সিট দিতে পারছি না, তাদের প্রতি মাসে তিন হাজার করে আর্থিক সহায়তা দেওয়া হবে। মেয়েদের পাঁচটি হলে যারা নতুন করে আবেদন করেছে, তাদের মধ্যে থেকে অনেককেই সিট দেওয়া হয়েছে, যাদের দিতে পারিনি তাদের যাচাই–বাছাই করে আর্থিক সহায়তা দেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘হল নির্মাণের জন্য যে প্রকল্প নেওয়া হয়েছে, তা বাস্তবায়ন হতে প্রায় তিন বছর সময় লাগবে। আমরা ঢাবির আশপাশে বিভিন্ন হোস্টেলগুলোতে খবর নিয়ে জানতে পেরেছি একটা সিটের জন্য অন্তত ২ হাজার ৫০০ টাকার মতো লাগে। তাই আমরা ৩ হাজার করে টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
প্রতিটি হল থেকে যাচাই-বাছাই করে একটা তালিকা করা হবে। সেই অনুসারে এই আবাসন বৃত্তি দেওয়া হবে বলে জানান জাহাঙ্গীর।
সংবাদ সম্মেলনে সহ–উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা, প্রক্টর সাইফুদ্দিন আহমদ এবং মেয়েদের হলের প্রাধ্যক্ষরা উপস্থিত ছিলেন।বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবক থেকে শুরু করে সাধারণ মানুষ। কেননা এর ফলে শিক্ষার্থীরা উপকৃত হবেন। সেই সঙ্গে অভিভাবকদের উপর কিছুটা চাপও কমবে।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন