নবীন নিউজ ডেস্ক ১৪ জানু ২০২৫ ০৯:০৯ এ.এম
সংগৃহীত ছবি
যশোরের মণিরামপুরে মাটিটানা ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অনিমা দাস (১৭) নামে এক তরুণী নিহত হয়েছেন। এসময় মোটরসাইকেলের চালকসহ অপর আরোহী আহত হয়েছেন। খবর পেয়ে সোমবার (১৩ জানুয়ারি) রাত ৮টার দিকে খেদাপাড়া ক্যাম্প পুলিশ তরুণীর মরদেহ উদ্ধার করে হেফাজতে নিয়েছে।
এর আগে সোমবার দুপুরে উপজেলার রাজবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত অনিমা উপজেলার এড়েন্দা গ্রামের বিন্দু দাসের মেয়ে। আহত দুই তরুণ উদয় দাস (১৯) ও বাঁধন দাসকে (১৯) পুলিশ পাহারায় মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উদয় একই উপজেলার লাউড়ি গ্রামের সুকুমার দাসের ছেলে। আর বাঁধন ওই এলাকার কালিদাসের ছেলে।
খেদাপাড়া ক্যাম্প পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আব্দুল হান্নান বলেন, অনিমার সঙ্গে উদয়ের পূর্ব থেকে জানাশোনা ছিল। দুই পরিবার পারিবারিকভাবে তাদের বিয়ের সিদ্ধান্তও নিয়েছেন। কিন্তু সেই অপেক্ষা মানতে রাজি ছিল না এই দুই তরুণ-তরুণী। সোমবার দুপুরে উদয় তার বন্ধু বাঁধনকে নিয়ে এড়েন্দা গ্রামে আসে। এরপর তারা অনিমাকে নিয়ে পালাচ্ছিলেন। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় রাজবাড়িয়া গ্রামে মাটিবাহী একটি ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অনিমা নিহত হন।
এসআই আব্দুল হান্নান আরও বলেন, আহত দুই তরুণ আমাদের হেফাজতে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা