নবীন নিউজ, ডেস্ক ১১ জানু ২০২৫ ০৬:৩৭ পি.এম
ছাত্র-জনতার আন্দোলন এবং শেখ হাসিনার সরকারের পতনের পেছনে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নাই বলে মন্তব্য করেছেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। তিনি বলেন, ভারতীয় ঊর্ধ্বতন কর্মকর্তারাও এটি বিশ্বাস করে।
দেশটির স্থানীয় সময় শুক্রবার (১০ জানুয়ারি) সকালে হোয়াইট হাউসের রুজভেল্ট কক্ষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। খবর হিন্দুস্তান টাইমস।
সুলিভান বলেন, বাংলাদেশের শাসনব্যবস্থার পরিবর্তনে যুক্তরাষ্ট্রের হাত ছিল এমন অভিযোগ ভিত্তিহীন ও অযৌক্তিক। আমি বিনয়ের সাথে এই অভিযোগটি প্রত্যাখ্যান করছি। এ সময় তিনি ভারত ও যুক্তরাষ্ট্রের নানা দিকে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।
এর আগে, আগস্টে হোয়াইট হাউজের পক্ষ থেকেও হস্তক্ষেপের অভিযোগকে প্রত্যাখ্যান করা হয়। মুখপাত্র কারিন জিন-পিয়ের বলেন, এসব ঘটনায় যুক্তরাষ্ট্রের কোনো মার্কিন সম্পৃক্ততা ছিল না। এই ধরনের অভিযোগ মিথ্যা।
গত ১১ আগস্ট ভারতের ইকোনমিক টাইমস পত্রিকা শেখ হাসিনার বক্তব্য যোগ করে একটি প্রতিবেদন প্রকাশ করে। তাতে শেখ হাসিনার বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, যুক্তরাষ্ট্র তার পতনে ভূমিকা পালন করেছে। কারণ যুক্তরাষ্ট্র সেন্টমার্টিন দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চায়।হাসিনা তার ঘনিষ্ঠদের মাধ্যমে এই বার্তা পাঠিয়েছেন বলেও প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়।
যদিও সাবেক প্রধামন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়, একটি এক্স (সাবেক টুইটার) পোস্টে বলেছিলেন, তার মা কখনোই এই ধরনের কোনো কথা বলেননি।
গত ২৩ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জ্যাক সুলিভানের ফোনালাপ হয়। ফোনালাপে তারা ধর্ম নির্বিশেষে সব মানুষের অধিকার রক্ষার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
নবীন নিউজ/এফ
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ