মঙ্গলবার ০২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
শিক্ষা

খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু 

নবীন নিউজ, ডেস্ক ১১ জানু ২০২৫ ০৩:৩৮ পি.এম

ফাইল ছবি

খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক এবং স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদন শুরু হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামী ১০ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট https://admission.ku.ac.bd-এর মাধ্যমে অনলাইনে ভর্তির আবেদন করা যাবে।

আবেদনকারী অনলাইনে ভর্তির আবেদন পূরণ করে জমাদানের সময়ে নিজ নিজ ইউনিটের নির্ধারিত ফি প্রদান করবেন। পরে ভর্তি পরীক্ষার আগে পরীক্ষায় অংশগ্রহণের জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। আবেদনের নিয়ম, বিস্তারিত তথ্য এবং আবেদন ফি জমা প্রদানের পদ্ধতি খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে।

ভর্তি বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২০২১ অথবা ২০২২ সালে অনুষ্ঠিত এসএসসি বা সমমান এবং ২০২৩ অথবা ২০২৪ সালে অনুষ্ঠিত এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যাঁদের ফলাফল খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করে, কেবল তারাই ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক বা স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। এ ছাড়া ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ২০১৯ অথবা ২০২০ সালে অনুষ্ঠিত এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ইউনিট-ভিত্তিক। ‘এ’ এবং ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা, ‘সি’ এবং ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন। ‘সি’ (কলা ও মানবিক + সামাজিক বিজ্ঞান + আইন + শিক্ষা + চারুকলা স্কুল) এবং ‘ডি’ ইউনিটের (ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল) ভর্তি পরীক্ষা আগামী ১৭ এপ্রিল অনুষ্ঠিত হবে। ‘এ’ (বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল) এবং ‘বি’ (জীব বিজ্ঞান স্কুল) ইউনিটের ভর্তি পরীক্ষা ১৮ এপ্রিল অনুষ্ঠিত হবে।

‘এ’, ‘বি’ এবং ‘সি’ ইউনিটের আবেদন ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা এবং ডি ইউনিটের আবেদন ফি ৭০০ টাকা। এ ছাড়া স্থাপত্য ও চারুকলা বিষয়ে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীকে সংশ্লিষ্ট ইউনিটের (‘এ’ এবং ‘সি’) আবেদন ফির সঙ্গে অতিরিক্ত ২০০ টাকা প্রদান করতে হবে।

শিক্ষার্থীদের দুর্ভোগলাঘবে এবারের ভর্তি পরীক্ষা খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ, ঢাকা ও রাজশাহী শহরে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে খুবির ওয়েবসাইট কুমিল্লা শহরকে যুক্ত করে, চারটি বিভাগে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এক্ষেত্রে শিক্ষার্থীদের অনলাইনে আবেদনের সময় পছন্দের কেন্দ্র নির্বাচন করতে হবে।

নবীন নিউজ/এফ 
 

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক

news image

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক

news image

সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

news image

এইচএসসিতে সিরাজগঞ্জের ৭ কলেজে পাস করেনি কেউ

news image

এবার জাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিট

news image

বিশ্ববিদ্যালয়ে বৈষম্যের শিকার ৪২ শতাংশ শিক্ষার্থী

news image

৩ দফা দাবিতে মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, ১২ ঘণ্টার আলটিমেটাম

news image

ভিকারুননিসায় হিজাব পরায় ২২ শিক্ষার্থীকে বের করে দিলেন শিক্ষিকা

news image

‘কলিজা খুলে ফেলব’ -শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও ডিসিকে বিএনপির সাবেক এমপির হুমকি

news image

৪ হাজার শিক্ষার্থী ফেল থেকে পাস

news image

তদন্তে মায়ের অসুস্থতার প্রমাণ মেলেনি, পরীক্ষা নেওয়া হবে না আলোচিত আনিসার

news image

১৬ বছর পর মাদ্রাসায় ফিরছে বৃত্তি পরীক্ষা

news image

যুক্তরাষ্ট্রের ২৫ বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রস্তাব পেলেন বাংলাদেশের মীম

news image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনকালে হলের ১৩ শিক্ষার্থী আটক

news image

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর পোশাক নিয়ে উত্ত্যক্ত করা কর্মচারী আটক

news image

বুটেক্সে ভর্তি পরীক্ষার দিনে বন্ধ থাকবে ক্যাম্পাসের ইন্টারনেট

news image

ঢাবি ছাত্রদল নেতার উদ্যোগে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা

news image

হামলার ঘটনায় ছাত্রদল জড়িত, অভিযোগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

news image

শিক্ষকদের জন্য সুখবর, বাড়ছে বিভিন্ন ধরনের ভাতা

news image

রাবি শিক্ষার্থীদের অবরোধ, রাজশাহীর সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ

news image

আরও ২৯ প্রাথমিক বিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ

news image

স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটার আদেশ বাতিল

news image

প্রাথমিকে তৃতীয় ধাপে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

news image

স্কুল ভর্তিতে কোটা পাবেন জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের সন্তানরা

news image

আজ থেকে ৪০ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে

news image

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে‘জয় বাংলা’ লেখার সময় আটক ছাত্রলীগ কর্মী 

news image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলেন স্থানীয় লোকজন

news image

বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত

news image

হল থেকে ছাত্রলীগ সভাপতিসহ আজীবন বহিষ্কার ৪ জন, স্থায়ী বহিষ্কার ৪২

news image

১৯ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ‌ ভর্তি বিজ্ঞপ্তি