নবীন নিউজ, ডেস্ক ১১ জানু ২০২৫ ১১:১৩ এ.এম
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস দাবানলে এখন পর্যন্ত মারা গেছেন অন্তত ১১ জন। ধ্বংস হয়েছে ১০ হাজারের বেশি বাড়ি ও স্থাপনা। মার্কিন ইতিহাসে অন্যতম ভয়াবহ এই দাবানলের মধ্যেই চলছে লুটতরাজ। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্যালিসেইডস ও ইটন অঞ্চলে জারি করা হয়েছে কারফিউ।
গত চারদিন ধরে দাউ দাউ করে জ্বলছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। যেন নরকে পরিণত হয়েছে গোটা শহর। কয়েকটি জায়গায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও পরিস্থিতি এখনও ভয়াবহ।
ইতিহাসের অন্যতম ভয়ানক এই দাবানলে এরইমধ্যে বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। ধ্বংস হয়ে গেছে ১০ হাজারেরও বেশি বাড়িঘর। এখনও বাসিন্দাদের সরানো হচ্ছে নিরাপদ আশ্রয়ে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই দাবানলে ক্ষয়ক্ষতির পরিমাণ রেকর্ড ছাড়াবে।
আগুন নেভাতে জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছেন দমকল বাহিনীর কর্মীরা। টানা কাজের কারণে মনোবল আর শারীরিক সক্ষমতা হারিয়ে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। তবুও স্থানীয় বাসিন্দাদের উদ্ধারে চালিয়ে যাচ্ছেন কাজ। অভিজাত প্যাসিফিক প্যালিসেডস এলাকায় পুড়ে ছাই হওয়া ঘরবাড়িগুলোতেও লোকজনকে ফিরতে দেখা গেছে। পোড়া বাড়িঘর দেখে কান্নায় ভেঙে পড়ছেন অনেকে।
বিপদের মধ্যেই ক্ষতিগ্রস্ত এলাকায় বাড়িঘরে লুটপাটও চালাচ্ছে দুর্বৃত্তরা। এরইমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্যাসিফিক প্যালিসেইডস ও ইটনসহ কয়েকটি জায়গায় জারি করা হয়েছে কারফিউ। মোতায়েন করা হয়েছে ন্যাশনাল গার্ড।
এদিকে, আগুন নিয়ন্ত্রণে বৃষ্টির প্রার্থনায় শুক্রবার জুমার নামাজ শেষে লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশি কমিউনিটির মসজিদে বিশেষ মোনাজাত করেন মুসল্লিরা।
অন্যদিকে তীব্র তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের অঙ্গরাজ্যেগুলো। শুক্রবার টেক্সাস, ওকলাহোমা, নর্থ ক্যারোলাইনা, সাউথ ক্যারোলাইনা ও জর্জিয়ার বিভিন্ন অঞ্চলে তুষারপাতের কারণে বাতিল হয়ে স্কুলের কার্যক্রম। লাখ লাখ শিক্ষার্থীকে অনলাইনে ক্লাস করতে হচ্ছে ঘরে বসেই। বন্ধ ঘোষণা করা হয়েছে বিভিন্ন অঞ্চলের অফিস আদালতও।
বৈরি আবহাওয়া ও পিচ্ছিল রানওয়ের কারণে বাতিল ও বিলম্ব ঘোষণা করা হয়েছে শার্লোট, ডালাস-ফোর্ট ওর্থ ও ন্যাশভাইল বিমানবন্দরের বহু ফ্লাইট। এতে বিপাকে পড়েছেন অঙ্গরাজ্যগুলোর বহু বাসিন্দা। এছাড়া জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার নির্দেশ দিয়েছে আবহাওয়া দফতর। পরামর্শ দেয়া হয়েছে গাড়ি চালানো থেকে বিরত থাকতে। কয়েকটি অঙ্গরাজ্যে জারি করা হয়েছে জরুরি সতর্ক বার্তাও।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ