নবীন নিউজ, ডেস্ক ০৬ জানু ২০২৫ ০৪:৩১ পি.এম
নরসিংদীতে পৃথক প্রতারণার মাধ্যমে ৫০ থেকে ৬০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২০ মামলার ওয়ারেন্টভুক্তসহ মোট ৩০ মামলার আসামি রহমত উল্লাহ ভূঁইয়াকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৬ জানুয়ারি) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান নরসিংদীর পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল হান্নান।
এর আগে, রোববার (৫ জানুয়ারি) রাতে গাজীপুর জেলার পূবাইল থানার মাজুখান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তার রহমত উল্লাহ ভূইয়া নরসিংদীর শিবপুর উপজেলার মুন্সেফেরচর এলাকার আবুল কাশেমের ছেলে। তিনি পেশায় রড-সিমেন্টের ব্যবসায়ী ছিলেন।
পুলিশ সুপার মো. আব্দুল হান্নান জানান, রহমত উল্লাহ ভূঁইয়া শিবপুরের মুন্সেফেরচর এলাকায় রড সিমেন্টের ব্যবসা করতেন। এ ব্যবসার আড়ালে প্রতারণার উদ্দেশ্যে শিবপুর মডেল থানা এলাকার কমপক্ষে ৩০ জন বিভিন্ন শ্রেণিপেশার লোককে ব্যবসায়ীক মুনাফার লোভ দেখিয়ে এবং বিভিন্ন কৌশলে প্রতারণার মাধ্যমে কয়েক কোটি টাকা আত্মসাৎ করেন। তিনি ভুয়া এতিমখানা দেখিয়ে একটি বিদেশি এজেন্সির কাছ থেকে প্রায় ১৫ লাখ টাকা এবং রায়পুরার চরসুবুদ্ধিস্থ ইসলামপুর মাদ্রাসার নির্মাণ কাজ ও রড সিমেন্ট দেয়ার কথা বলে ২০ লাখ টাকা আত্মসাৎ করেন। এছাড়া অবসরপ্রাপ্ত বিভিন্ন সেনা সদস্যদের কাছ থেকে বাড়ি নির্মাণের রড সিমেন্ট দেয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে যায়। সব মিলিয়ে মোট ৫০ থেকে ৬০ কোটি টাকা আত্মসাৎ করে ২০২৩ সাল থেকে তিনি গা ঢাকা দেন।
প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ ও চেক জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে ৩০টির বেশি মামলা রয়েছে। এবং আরও মামলা প্রক্রিয়াধীন আছে। এরমধ্যে তার বিরুদ্ধে শিবপুর মডেল থানায় ২০টি মামলার ওয়ারেন্ট রয়েছে।
পুলিশ সুপার আরও জানান, জেলা গোয়েন্দা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় প্রায় ৪ মাসের চেষ্টায় অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি মাজুখান এলাকায় রিকশাচালকের ছদ্মবেশে পলাতক ছিলেন। তাকে আদালতে পাঠানো হয়েছে। এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ।
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা