নবীন নিউজ, ডেস্ক ০৩ জানু ২০২৫ ১১:১৯ এ.এম
মেয়ের ধর্ষণের বিচার পেতে আড়াই বছরের বেশি সময় ধরে প্রশাসনের দুয়ারে দুয়ারে ঘুরছেন বগুড়ার এক শিক্ষক দম্পতি। স্কুলে পড়ুয়া মেয়ের জন্য কখনও পুলিশ সদর দফতর, কখনও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) হেডকোয়ার্টার, কখনও বা আদালতের শুনানিতে যাচ্ছেন তারা। তবুও মিলছে না প্রতিকার।
জানা গেছে, ২০২২ সালের ৩ মার্চ ভাড়াটিয়া প্রভাষক মুরাদুজ্জামানের পাশবিকতার শিকার হয় বগুড়া ধুনটের ওই স্কুলছাত্রী। এ ঘটনায় মামলা করা হলে ১২ মে মুরাদুজ্জামানকে গ্রেফতার করেন তৎকালীন ধুনট থানার পরিদর্শক (তদন্ত) কৃপা সিন্ধু বালা। জব্দ করা হয়েছিল দুটি স্মার্ট ফোন। এর একটি ফোনেই ছিল ভিকটিমকে নির্যাতনের ভিডিওচিত্র।
তদন্ত কর্মকর্তা কৃপার অফিস কক্ষে সেই আলামতের প্রত্যক্ষদর্শী ছিলেন ভুক্তভোগীর বাবা-মা ও স্থানীয় সাংবাদিকসহ অন্তত পাঁচ জন। তবে ১২ তারিখ ফোনটি জব্দ করা হলেও তালিকায় দেখানো হয় সাতদিন পরের তারিখ।
শিক্ষক দম্পতির অভিযোগ, অনৈতিক আর্থিক সুবিধা নিয়ে এই সময়ের মধ্যে আদমদিঘী থানায় কর্মরত পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) কাছে পাঠানো হয় জব্দ স্মার্টফোন। অতীতে সিআইডিতে কাজ করা ওই এসআইকে দিয়ে উন্নত প্রযুক্তি ব্যবহার করে ভিডিও গায়েব করতে নির্দেশনা দেন কৃপা সিন্ধু।
আইনভঙ্গ করে আদালতের নির্দেশ ছাড়া মামলার আলামত স্থানান্তরের বিষয়টি জানতে অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বর্তমান কর্মস্থল টঙ্গী শিল্প পুলিশ থানায় গিয়ে সাক্ষাৎ চাইলে অন্য কর্মকর্তাদের মাধ্যমে অস্বীকৃতি জানান কৃপা সিন্ধু বালা। মোবাইল ফোনে কয়েকদফা চেষ্টা করেও পাওয়া যায়নি সংযোগ। সহকর্মীদেরও জানিয়েছেন তার ব্যক্তিগত নম্বর যেন না দেয়া হয় গণমাধ্যমকে। তবে অনুসন্ধানে আলামত স্থানান্তর সংক্রান্ত এক কলরেকর্ড পাওয়া যায়।
এতে বলতে শোনা যায়, ‘মোবাইল নিয়ে কাজ চলছে। বিশেষজ্ঞের কাছে পাঠিয়েছি। সফটওয়্যার দিয়ে কাজ করছে।’
বিচারবঞ্চিত হওয়ার অনিশ্চয়তা থেকে বাদীর করা আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার তদন্তভার দেয়া হয় পিবিআইকে। মূল মামলার তদন্তের পাশাপাশি বিভাগীয় তদন্ত বসে অভিযুক্ত কৃপা সিন্ধুর বিরুদ্ধে। অভিযোগের সত্যতার বিষয়টিও স্বীকার করেন তৎকালীন পিবিআই বগুড়ার পুলিশ সুপার। তবে সাবেক পিবিআই প্রধান বনজ কুমারের নির্দেশে ওসি কৃপা সিন্ধুকে মূল মামলার অভিযোগপত্রে আসামি করা যাবে না বলে জানানো হয় বাদীকে। তবে বাদী বলছেন, তাকে আসামি করা না হলে সুবিচার নিশ্চিত সম্ভব নয়।
এদিকে, মোড় ঘুরিয়ে মামলাকে দুর্বল করতে নয়-ছয়ের উদাহরণ আছে আরও। টিকাকার্ড, জন্ম নিবন্ধনসহ বিভিন্ন সরকারি নথিতে ভুক্তভোগীর বয়স ১৬ হলেও বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রাথমিক মেডিকেল রিপোর্টে তার বয়স বাড়িয়ে দেখানো হয় ১৮ থেকে ১৯ বছর।
পিবিআইর বগুড়ার পুলিশ সুপার শাহ মমতাজ উদ্দিন বলেন, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা একটাই, সত্যটাকে বের করে আনা। তাই আদালতের নির্দেশে ঘটনার পুনঃতদন্ত চলছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ অধ্যাপক ড. তৌহিদুল হক জানান, ওসি কৃপার মতো প্রত্যক্ষভাবে জড়িতদের ফৌজদারি আইনে বিচারের পাশাপাশি অন্যায় ধামাচাপা দিতে যারাই সহযোগিতা করেছে সেই চক্রের প্রত্যেককেই বিভাগীয় শাস্তির আওতায় আনতে হবে।
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা