শনিবার ০৬ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

বাড়তি টাকা না দিলে মেলে না পুলিশ ক্লিয়ারেন্স

নবীন নিউজ ডেস্ক ২৯ ডিসেম্বার ২০২৪ ০৩:৪৯ পি.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

ভিসার আবেদন, বিদেশে ভিসা-পাসপোর্ট রিনিউ অথবা গ্রিনকার্ড-ওয়ার্ক পারমিটের জন্য প্রয়োজন হয় পুলিশ ক্লিয়ারেন্সের। আর এ ক্লিয়ারেন্স পেতে নানা রকম হয়রানির শিকার হতে হয় সাধারণ মানুষকে।

শুধু হয়রানি নয়, ৫০০ টাকার পুলিশ ক্লিয়ারেন্স পেতে অতিরিক্ত গুনতে হয় আরও ৪ থেকে ৫ হাজার টাকা। কিশোরগঞ্জ সদর মডেল থানায় জাহাঙ্গীর নামে এক ব্যক্তি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করলে। তদন্তকারী কর্মকর্তা এ এস আই রিয়াজ ফোন দিয়ে ডেকে এনে প্রথমে ২ হাজার টাকার দাবি করেন। ভুক্তভোগী টাকা দিতে অপরগতা জানালে করতে পারবে না বলে জানান। এমন একটি অডিও এসেছে এর হাতে। পরবর্তীতে ভুক্তভোগী আসলে নানা জটিলতার কথা বলে আবার ৫ হাজার টাকা দাবি করেন। টাকা ছাড়া করতে পরবেন না বলে জানান পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ ক্লিয়ারেন্সের জন্য পাসপোর্টে দেয়া স্থায়ী অথবা বর্তমান ঠিকানার যে কোনো একটি ঠিকানায় আবেদন করতে হয়। এটি হতে হবে মেট্রোপলিটন বা জেলা পুলিশের আওতাধীন অঞ্চলে। যদি পাসপোর্টে ঠিকানা উল্লেখ না থাকে তবে ঠিকানার প্রমাণস্বরূপ ন্যাশনাল আইডি কার্ড বা স্থানীয় ওয়ার্ড কাউন্সিলের দেয়া জন্ম সনদের ফটোকপি ১ম শ্রেণির সরকারি গেজেটেড কর্মকর্তাকে দিয়ে সত্যায়িত করে স্ক্যান করতে হবে। আবেদনকারী যদি দেশের বাইরে অবস্থান করেন তাহলে তার পক্ষে দেশে যে কেউ আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে তিনি যে দেশে অবস্থান করছেন সে দেশের বাংলাদেশ দূতাবাস-হাইকমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তা সত্যায়িত পাসপোর্টের তথ্য পাতার ফটোকপির স্ক্যানকপি প্রয়োজন।

ভুক্তভোগী জাহাঙ্গীর জানান, পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করলে। তদন্তকারী কর্মকর্তা এ এস আই রিয়াজ আমাকে ফোন দিয়ে ডেকে এনে প্রথমে ২ হাজার টাকার দাবি করেন। পরে আমি টাকা দিতে অপরগতা জানালে করতে পারবে না বলে জানান। পরবর্তীতে নানা জটিলতার কথা বলে আবার ৫ হাজার টাকা দাবি করেন।

কিশোরগঞ্জ জেলার অন্যতম সমন্বয়ক অভি চৌধুরী বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে এ দেশ নতুন করে স্বাধীন হয়েছে। আমরা শুনেছি পুলিশ এমনভাবে অনেকের কাছে টাকা আদায় করছে। দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি।

এ বিষয়ে অভিযুক্ত কিশোরগঞ্জ সদর মডেল থানার এ এস আই রিয়াজ উদ্দিন তার বিরুদ্ধে সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, এরকম অডিও থাকলে ব্যবস্থা নেয়ার জন্য।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বলেন, পুলিশ ক্লিয়ারেন্সসহ জনগণের সেবা নিতে থানায় কোনো টাকা লাগে না। এ ধরনের কোনো অভিযোগ পেলে তদন্ত করা হবে। তদন্তে অভিযোগের সত্যতার প্রমাণ পেলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

নবীন নিউজ/পি

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা