নবীন নিউজ ডেস্ক ২৮ ডিসেম্বার ২০২৪ ০২:১৮ পি.এম
সংগৃহীত ছবি
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ও সংগীতশিল্পী জিনাত সানু স্বাগতাকে লিগ্যাল নোটিশ দেয়া হয়েছে। মুহম্মদ আরিফুল খবির নামে এক ব্যক্তির পক্ষে নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মুহম্মদ মেসবাহ উদ্দিন চৌধুরী।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) স্বাগতাকে পাঠানো লিগ্যাল নোটিশটির কপি সময় সংবাদের হাতে এসেছে।
স্বাগতার বিরুদ্ধে অভিযোগ, একজন মুসলমান হয়েও ইসলাম পরিপন্থি জীবন যাপন করছেন অভিনেত্রী। একই সাথে তিনি তার ইসলাম পরিপন্থি কাজ (লিভ টুগেদার) প্রকাশ্যে স্বীকার করেছেন এবং সমাজে তা ছড়িয়ে দেয়ার চেষ্টা করছেন।
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ও সংগীতশিল্পী জিনাত সানু স্বাগতা। ছবি: ফেসবুক থেকে নেয়া
লিগ্যাল নোটিশে আরও বলা হয়, বিয়ের আগেই নারী পুরুষের সহবাস বা লিভ টুগেদার ইসলাম ধর্মে সম্পূর্ণ হারাম। এমন কাজ নিজে করে তা আবার প্রকাশ্যে স্বীকার করায় অভিনেত্রীর মাধ্যমে সমাজে সে ব্যাভিচার ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে।
তাই নোটিশ পাওয়ার ৭দিনের মধ্যে অভিনেত্রীকে তার উক্ত বক্তব্য প্রত্যাহার করার অনুরোধ জানানো হয়েছে। স্বাগতার ওই বক্তব্যের জন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ারও আহ্বান জানানো হয়েছে। অভিনেত্রী তা করতে অসম্মতি জানালে স্বাগতার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়ার কথাও উল্লেখ রয়েছে লিগ্যাল নোটিশে।
উল্লেখ্য, সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বিয়ে প্রসঙ্গে মন্তব্য করেছিলেন স্বাগতা। ওই সাক্ষাৎকারে অভিন্রেতী জানান, স্বামী ড. হাসান আজাদকে বিয়ের আগে ১ বছর লিভ টুগেদারে ছিলেন তারা। এরপরই বিয়ের সিদ্ধান্তে পৌঁছান। অভিনেত্রীর কথায়, প্রথমে বিষয়টি মেনে নিতে সবাই একটু সময় নিয়েছে কিন্তু পরে বিষয়টা স্বাভাবিক হয়ে গেছে। আমি মনে করি, আমাদের সমাজও পরিবর্তন হচ্ছে। ডিভোর্স নরমালাইজ হচ্ছে, লিভ টুগেদারও নরমালাইজ হবে।
নবীন নিউজ/পি
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’