নবীন নিউজ, ডেস্ক ২৯ জানু ২০২৫ ০২:৩০ পি.এম
২৯ জানুয়ারি ২০২৫ দেশের প্রথম সারির একটি গণমাধ্যমে উঠে আসে একটি প্রতিবেদন।তাঁরপর থেকে দেশজুড়ে আবারো নতুন করে আলোচনায় শেখ হাসিনা ইস্যু।গণমাধ্যমটির ডিজিটাল এবং অনলাইন দুই বিভাগেই শেখ হাসিনার সংবাদটি উপস্থাপন করা হয়।
যেখানে দাবি করা হয়, অপরাধীদের যাবতীয় অপরাধের তথ্য সংরক্ষণের জন্য বাংলাদেশ পুলিশ ২০১৫ সালে চালু করে ক্রিমিনাল ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম। এটিকে প্রিভিয়াস কনভিকশন অ্যান্ড প্রিভিয়াস রেকর্ড বা পূর্ববর্তী দণ্ড ও রেকর্ডসমূহের পরিসংখ্যান নামেও অভিহিত করেন অনেকে। পিসিপিআরে পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে থাকা ধর্ম কলামে লেখা হয়েছে ‘নাস্তিক’।
প্রতিবেদনে আরো বলা হয়, যদিও তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের নামে ধর্ম কলামে লেখা হয়েছে ইসলাম। আর শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নামে ধর্ম কলাম রাখাই হয়নি।
পিসিপিআর রেকর্ড বলছে, শেখ হাসিনার নামে ব্যক্তির নাম কলামে লেখা হয়েছে, ‘শেখ হাসিনা, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ’, পিতার নাম: ‘মৃত শেখ মুজিবর রহমান,’ বৈবাহিক অবস্থা; ‘বিবাহিত’ লিঙ্গ লেখা হয়েছে ‘মহিলা’। ধর্মের কলামে লেখা হয়েছে; ‘নাস্তিক’। ব্যক্তির থিম কলামে বলা হয়েছে, ‘হত্যাকারী’। শেখ হাসিনার বয়স লেখা হয়েছে ৭৬ বছর। সিডিএমএসে তার একটি ছবি যুক্ত রয়েছে। পুলিশ কর্মকর্তারা জানান, ফৌজদারি মামলাসংক্রান্ত তথ্য ব্যবস্থাপনায় পুলিশের কেন্দ্রীয় সফটওয়্যার বা সিডিএমএস অপরাধীর সব তথ্য সংরক্ষিত থাকে। এটি খুবই গুরুত্বপূর্ণ।
৫ আগস্ট পরবর্তী সময়ে ঢাকা মহানগরীসহ দেশের বিভিন্ন থানার মামলায় ছাত্র-জনতার আন্দোলনে হত্যাকারী, হত্যার চেষ্টা, হত্যার নির্দেশদাতা হিসেবে আসামি করা হয়েছে শেখ হাসিনাকে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, ২০১৫ সালে ঢাকায় ও ২০১৬ সাল সারা দেশে সিডিএমএস চালু হলেও গত ৫ আগস্ট পরবর্তী সময়ে প্রথমবারের মতো সিডিএমএসে যুক্ত হয় শেখ হাসিনার নাম।
সিডিএমএস ও পিসিপিআরে শেখ হাসিনার ধর্মীয় পরিচয় ‘নাস্তিক’ লেখা প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান সেই গণমাধ্যমকে জানান, ‘পিসিপিআর পুলিশের অভ্যন্তরীণ ও গোপনীয় বিষয়। আপনি সেটা কোথায় পেয়েছেন? আমার জানামতে আপনার তথ্য সঠিক নয়। যেখান থেকে পেয়েছেন কোনো তথ্য জানতে চাইলে ওই জায়গায় খবর নেন।’
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন