নবীন নিউজ, ডেস্ক ২৭ ডিসেম্বার ২০২৪ ১২:৩১ পি.এম
কোথায় সেই স্বৈরাচারিরা, কোথায় সেই দুর্বারিত অহংকারী স্বৈরাচার? যারা আমার জমিনের ওপরে, আমার মানুষের ওপরে রাজত্ব চালিয়েছে- তারা আজকে কোথায়? কোথায় সেই অহংকারীরা? আল্লাহপাক সেদিন তো বলবেনই, কিন্তু দুনিয়ার মাঝেও স্বৈরাচার যারা, অহংকারী যারা তাদের শাস্তি পৃথিবীর বুকেও দেন, আর কেয়ামতের দিন তো দিবেনই। ঠিক এভাবেই স্বৈরাচারের বিরুদ্ধে ওয়াজ করেছিলেন প্রয়াত জামায়াত নেতা জনপ্রিয় বক্তা দেলাওয়ার হোসাইন সাঈদী।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে তার সেই ওয়াজের কিছু অংশ ভাইরাল হয়েছে। প্রায় ২ মিনিটের সেই ভিডিওতে তাকে বলতে শোনা যায়- ‘কতো স্বৈরাচার আমরা দেখলাম, কতো অহংকারী দেখলাম, যাদের আঙুলের ইশারায় লক্ষ, কোটি মানুষ উঠতো আর বসতো। তাদের জিল্লাতির সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন, কতোজনকে বিদায় করে দিলেন।’
ওয়াজে তিনি বলেন, ফুলের মালা নিয়ে কুলাতে পারে নাই। পা থেকে গলা পর্যন্ত ফুলের মালা দিয়ে ডুবায়ে দিল ভক্তরা। আবার আল্লাহ রব্বুল আলামিন এমন শাস্তি দিলেন, ফুলের মালার পরিবর্তে জুতার মালা নিয়ে জেলের মধ্যে ঢুকিয়ে দিলেন। অহংকারী আর স্বৈরাচার যারা হন আল্লাহ পাক এভাবেই তাদের দৃষ্টান্ত দেখিয়ে দেন। আমরা কতো দেখলাম ৯ বছরের রাজা ১০ বছরের সাজা।
পৃথিবীর বুকে যারা অহংকার করে, যারা স্বৈরাচার হয় আল্লাহর আইনকে যারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে। আল্লাহ পাক তাদের জমিনেও দেখান। এখানে চূড়ান্ত ফয়সালা আল্লাহ করেন না, আসল জায়গা তো আছেই। তবে এখানে নমুনা দেখায়ে দেন। কিন্তু মুশকিল হচ্ছে ইতিহাসের সবচাইতে বড় শিক্ষা হলো- ইতিহাস থেকে মানুষেরা শিক্ষাগ্রহণ করে না। একজন যে কাজ করে বিপদে পড়ে, আরেকজন এসে সেই কাজেই অগ্রসর হয়।
তার এমন ওয়াজ নিয়ে মন্তব্য করেছেন হাজার হাজার ফেসবুক ব্যবহারকারী। মো. রেদোয়ান হোসাইন নামের একজন লেখেন- ‘কথা গুলি ১০০% সঠিক বলে গিয়েছে হুজুর’। মাসুদ রানা নামের একজন লিখেছেন- ‘এমন একজন আলেম এমন একজন মুসলমানের পথপদর্শক আগামি ১০০ বছরে সৃষ্টি হবে না’। এমডি শাহিন খান লেখেন- ‘স্বৈরাচার ভারতে পালিয়ে গেছে’। আর রাকিব খান নামের একজন লেখেন- ‘আল্লাহ তুমি কুরআনের পাখিকে জান্নাতুল ফেরদৌস নসিব কর আমিন’।
নবীন নিউজ/জেড
মহানবী এর রওজা জিয়ারতের নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা
চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান
মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?
বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়
বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ
স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল
অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়
আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা
একটি পাখির কারণে আফ্রিকার প্রথম মসজিদের স্থান নির্বাচন করা হয়েছিল!
ধর্ষণকারীকে যে শাস্তি দিতে বলেছে ইসলাম
রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?
ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজহারী
রোজার মাস মানেই কি ভালো খাবার খাওয়া?
রমজানে রোগীদের জন্য কিছু মাসয়ালা
অজু-গোসলের সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে?
মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা
ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে
আলট্রাসনোগ্রাম করলে রোজা ভেঙে যাবে?
ইফতারের পর ধূমপান করলে যেসব বিপদ ঘটে শরীরে
যেসব কারণে রোজার ক্ষতি হয় না
জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?
ইফতারের আগে করা যায় যেসব আমল
রোজা আদায় না করলে যে শাস্তি
মানুষের সেবা করার সেরা মাস রমজান
‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’
রমজানে যে ৭ আমল বেশি করতে হবে
রমজান মাসে ফজিলতপূর্ণ যে ৩ আমল করবেন
ইফতারে আরবদের পাতে শোভা পায় যেসব ঐতিহ্যবাহী খাবার
রমজান মাসের গুরুত্ব ও ফজিলত
রমজানে ওমরা করলে আসলেই কি হজের সওয়াব পাওয়া যায়?