নবীন নিউজ ডেস্ক ২২ ডিসেম্বার ২০২৪ ১১:৩৪ পি.এম
ছবি- সংগৃহীত।
ভোলায় ১৫ মাস বয়সী এক শিশুকে মা বাবার চোখ ফাঁকি দিয়ে চুরি করে নেয় এক নারী। ঘটনাস্থল থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে এসে ধরাপড়ার ভয়ে ফেলে রেখে আত্মগোপনে চলে যান শিশু চোর চক্রের সদস্য। এদিকে স্থানীয়দের সহায়তায় অক্ষত অবস্থায় শিশুটিকে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে পুলিশ। এর মাধ্যমে সন্তান হারানোর শঙ্কার অবাস ঘটিয়ে হাসি ফোটে বাবা মায়ের মুখে।
পুলিশ ও শিশু আয়াতের স্বজনরা জানান, তিন সপ্তাহ আগে মায়ের কোলে চড়ে নানা বাড়িতে বেড়াতে আসে ১৫ মাস বয়সী শিশু আয়াত।
রোববার (২২ ডিসেম্বর) সকাল ৭টায় আয়াতকে তার মা জাকিয়া ঘরে করিয়ে ঘুম পাড়িয়ে বাইরে যান। এসময় শিশুটির নানি ফাতেমা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। মা কিছুক্ষণ পরে ঘরে এসে দেখেন ঘুমন্ত শিশু আয়াত ঘরে নেই। এরপর তারা বাড়ির আশপাশে ও বিভিন্ন জায়গায় খুঁজতে শুরু করেন। না পেয়ে এক পর্যায়ে নিখোঁজের বিষয়টি মাইকেও প্রচার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে আটটার দিকে ভোলা শহরের অফিসার পাড়া এলাকায় বোরকা পরা অজ্ঞাতপরিচয় এক নারীর সঙ্গে শিশুটিকে দেখেন স্থানীয়রা। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত সেই নারী শিশুটিকে ওই এলাকায় ফেলে রেখে পালিয়ে যান। শিশুটিকে একা রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে স্থানীয়রা ৯৯৯ এ কল দিলে ভোলা সদর মডেল থানা পুলিশের শিশু আয়াতকে উদ্ধার করে। পরে পুলিশের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ ফেসবুকে বিষয়টি জানানো হলে শিশু আয়াতের পরিবার খোঁজ পান।
ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু শাহাদাত মো. হাচনাইন পারভেজ জানান, শিশুটিকে আনা সেই অজ্ঞাত নারীকে খুঁজে বের করতে পুলিশ কাজ করছে। তাকে আইনের আওতায় আনা হবে।
রোবাবর সকাল ৭ টায় ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলি এলাকার শিশু আয়াতের নানা জয়নাল আবেদীন তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে। আয়াত জাকিয়া ও সোহাগ দম্পত্তির একমাত্র সন্তান।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা