নবীন নিউজ ডেস্ক ২১ ডিসেম্বার ২০২৪ ০২:৩১ পি.এম
ছবি- সংগৃহীত।
দ্রুত অটোরিকশা নিয়ন্ত্রণ না করলে শহরে ট্রাফিক অবস্থার আরও অবনতি হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
শনিবার (২১ ডিসেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে রমনা থানা এলাকার নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, অটোরিকশার সংখ্যা দ্রুত বাড়ছে। এটাকে দ্রুত নিয়ন্ত্রণে আনতে হবে। তা না হলে শহরে ট্রাফিক অবস্থার আরও অবনতি হবে। অটোরিকশাকে লাইসেন্স ও ট্যাক্সের আওতায় আনতে হবে।
হকার ইস্যুতে ডিএমপি কমিশনার বলেন, এত সংখ্যক হকার হঠাৎ করে উৎখাত করে দিলে বিষয়টা অমানবিক হয়ে যায়। তবে এ বিষয়েও ব্যবস্থা নিতে হবে।
শেখ মো. সাজ্জাত আলী বলেন, যত্রতত্র রাজনৈতিক মিছিল, মিটিং বা ধর্মীয় সমাবেশ হলে প্রচণ্ড যানজট তৈরি হয়। আমরা অনুরোধ করবো, যাতে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানগুলো একটি বদ্ধ জায়গায় করা হয়।
তিনি বলেন, তাবলিগ জামাত নিয়েও আমাদের বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তিনজন মানুষের প্রাণ গেল। এর দায় কে নেবে? ইসলামে এর কোনো সুযোগ আছে বলে আমরা মনে করি না।
থানায় সব মামলা নেয়া হবে তিনি বলেন, এক দিনে যদি ৫০০টি মামলাও হয় সবকটি নেয়া হবে। পরিসংখ্যানে অপরাধের সংখ্যা আগের তুলনায় বেশি দেখা যাচ্ছে। কারণ সব মামলাই নেয়া হচ্ছে। সব রিপোর্টিই গ্রহণ করা হচ্ছে।
‘পুলিশ সদস্যদের মোরাল ৮০ শতাংশ ফিরে এসেছে। বাকিটা সামনের কিছু সময়ের মধ্যে চলে আসবে এবং পুলিশ তার সম্পূর্ণ শক্তি দিয়ে জনগণের সেবায় নিয়োজিত হবে’, যোগ করেন শেখ মো. সাজ্জাত আলী।
নবীন নিউজ/ পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন