নবীন নিউজ ডেস্ক ২১ ডিসেম্বার ২০২৪ ০১:৪৫ পি.এম
ছবি- সংগৃহীত।
বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে ১৫ বাংলাদেশি নারী-শিশু। ভারতে ২ বছর কারাভোগের পর তারা নিজ দেশে ফিরল।
গতকাল শুক্রবার রাত সাড়ে দশটায় ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন আনুষ্ঠানিকভাবে।
আজ শনিবার সকালে রাইটস যশোর নামে একটি এনজিও সংস্থা তাদের পরিবারের কাছে হস্থান্তরের জন্য থানা থেকে ছাড়িয়ে তাদের নিজস্ব সেল্টার হোমে নিয়ে গেছে।
ফেরত আসাদের মধ্যে নড়াইল, খুলনা ও সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানের ৯ জন নারী ও ৬ জন শিশু রয়েছে।
এ প্রসঙ্গে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহিম আহমেদ জানান, গত আড়াই বছর আগে অর্থের বিনিময়ে ভালো কাজ দেওয়ার কথা বলে দালালরা তাদের ভারতের মুম্বাই শহরে পাচার করে দেন। পরে মুম্বাই রেল স্টেশনে তাদের রেখে পালিয়ে যান দালালরা। সেখান থেকে পুলিশ তাদের আটক করে আদালতে নিয়ে যায়।
পরে আদালত তাদের ২ বছরের কারাদন্ড প্রদান করেন। সাজার মেয়াদ শেষে আইনী প্রক্রিয়ায় শুক্রবার রাত সাড়ে দশটায় ভারতীয় পুলিশ তাদের বাংলাদেশে ফেরত পাঠায়।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি আরও জানান, ইমিগ্রেশনে সকল আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় ১৫ জনকে হস্তান্তর করা হয়েছে। রাইটস যশোর নামে একটি এনজিও সংস্থা তাদের পরিবারের কাছে হস্থান্তরের জন্য থানা থেকে ছাড়িয়ে তাদের নিজস্ব সেল্টার হোমে নিয়ে যায়।
নবীন নিউজ/ পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন