নবীন নিউজ ডেস্ক ১৯ ডিসেম্বার ২০২৪ ০৬:৩৬ পি.এম
ছবি- সংগৃহীত।
বহু প্রতীক্ষার পর বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) মুক্তি পেল আল্লু অর্জুনের ‘পুষ্পা টু: দ্য রুল’। মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তোলার আভাস আগেই পেয়েছিলেন ‘পুষ্পা টু’ সিনেমার ভক্তরা। যেই কথা সেই কাজ মুক্তি পর ছবিটি একের পর এক রেরর্ড গড়েই যাচ্ছে।
‘পুষ্পা ২: দ্য রুল’ মুক্তির আগে বেশ জোরেশোরে প্রচারণা ছিল সিনেমাটি তেলুগুর পাশাপাশি আরও কয়েকটি ভাষায় মুক্তি দেওয়া হবে। তালিকায় ছিল বাংলা ভাষাও। সিনেমায় বাংলা ভাষায় প্রচারিত গান ও ট্রেইলার বেশ সাড়া ফেলে, কিন্তু বাংলায় মুক্তি পায়নি দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের এই সিনেমা। তবে নির্মাতারা জানিয়েছেন, ওটিটিতে মুক্তি পাবে বাংলায় ভাষান্তর করা ‘পুষ্পা ২’।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার লিখেছে, নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে কলকাতায় ‘পুষ্পা ২’র ডাবিংয়ের কাজ শুরু হয়। দিন রাত এক করে কাজ এগিয়ে নেন অভিনয় শিল্পীরা। কারণ তাদের হাতে সময় বেঁধে দেওয়া হয়েছিল।
প্রথমে হায়দরাবাদের একটি সংস্থার অধীনে ডাবিংয়ের কাজ শুরু হলেও পরে দায়িত্ব দেওয়া হয় পশ্চিববঙ্গের কবি ও গীতিকার-সুরকার শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের কাছে। তিনি বাংলায় ‘পুষ্পা ২’ র চিত্রনাট্যের পাশাপাশি গান লিখেছেন। বাংলায় সিনেমাটির মুক্তি না পাওয়ার কারণ জানতে শ্রীজাতের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।
পশ্চিমবঙ্গে ‘পুষ্পা ২’-এর পরিবেশনার দায়িত্বে আছেন বাবলু দামানি। সিনেমাটি কেন বাংলা ভাষায় মুক্তি পেল না, তা নিয়ে কোনো স্পষ্ট কারণ তার জানা নেই। বাবলু বলেন, এই সিনেমার ব্যবসা ভালো হচ্ছে। কিন্তু বাংলায় কেন মুক্তি পায়নি, তা নিয়ে আমার কাছে কোনও তথ্য নেই। এটা নির্মাতারাই ভালো বলতে পারবেন।
পরিশ্রম করেও সুফল না মেলায় ক্ষোভ প্রকাশ করেছেন ডাবিং শিল্পীরা। আল্লু অর্জুনের কণ্ঠের জন্য নির্বাচন করা হয় শুভায়ন রায়কে। কলকাতায় ডাবিং শিল্পী হিসেবে প্রায় ১০ বছরের অভিজ্ঞতা তার। শুভায়ন বলেন, প্রায় দিন রাত কাজ করে আমরা ডাবিং শেষ করেছিলাম। এমনকি কোনও সংশোধন এলে, সেটাও আমাদের দ্রুত করে দিতে হত।
শুভায়ন জানিয়েছেন মুক্তির দুইদিন আগে অর্থাৎ ডিসেম্বরের ৩ তারিখ পর্যন্ত তাদের কাজ করতে হয়েছে। হঠাৎ করে তাদের কাছে খবর আসে ‘পুষ্পা ২’ বাংলায় মুক্তি পাচ্ছে না। আক্ষেপ করে শুভায়ন বলেন, এ রকম বড় মাপের একটা সিনেমা বাংলা ভাষার মুক্তি পেলে অনেকগুলো দরজা খুলে যেতে পারত। অন্তত কলকাতায় একটা শোও যদি দেওয়া হত, তা হলে ডাবিং শিল্পীদেরও একটা পরিচিতি তৈরি হত।
রাশ্মিকা মানদানার চরিত্রে কণ্ঠ দিয়েছেন দেবশ্রী মুখোপাধ্যায়। দেবশ্রী বলেন, ডাবিং ইন্ডাস্ট্রি নিয়ে কেউই ভাবেন না। পায়ের নীচে জমি শক্ত নয় বলে, আমরা প্রতিবাদও করতে পারি না! আমরা তো সিনেমাটি সব জায়াগায় একই দিনে প্রেক্ষাগৃহে মুক্তির কথা মাথায় রেখেই অক্লান্ত পরিশ্রম করেছিলাম। ওটিটিতেই যদি বাংলার প্রয়োজন হয়, তা হলে তো পরেও ডাবিং করানো যেত। এতটা তাড়াহুড়ার প্রয়োজন ছিল না।
নবীন নিউজ/পি
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’