নবীন নিউজ ডেস্ক ১৯ ডিসেম্বার ২০২৪ ০৩:০৮ পি.এম
ছবি- সংগৃহীত।
লক্ষ্মীপুরের কমলনগরে ফিল্মি স্টাইলে মাকে বেঁধে রেখে তরুণীকে ধর্ষণের ঘটনায় একটি মামলা করা হয়েছে। এ ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৯ ডিসেম্বর) রাতে ভুক্তভোগী ওই তরুণীর বাবা সামছুল আলম বাদী হয়ে দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করে কমলনগর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
পরে পুলিশ রাতভর অভিযান চালিয়ে অভিযুক্ত দুই আসামিকে গ্রেফতার করে।
গ্রেফতাররা হলেন: ওই এলাকার ইব্রাহীমের ছেলে আশ্রাফ (২২) ও শাহজাহানের ছেলে রনি (২১)।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, গত ৯ ডিসেম্বর উপজেলার চরকাদিরা ইউনিয়নের বটতলী এলাকায় গভীর রাতে ভিকটিমের ঘরে ঢুকে মায়ের হাত-মুখ বেঁধে পাশের একটি কক্ষে তরুণীকে ধর্ষণ করা হয়। এ সময় রনি নামে এক যুবককে চিনতে পারেন ভুক্তভোগী তরুণীর মা। পরে এলাকার প্রভাবশালী একটি মহল ভিকটিমকে বিচারের আশ্বাস দিয়ে অভিযুক্তদের পক্ষ নিয়ে বিষয়টিকে ধামাচাপা দিতে এক সপ্তাহ ধরে কালক্ষেপণ করেন।
একপর্যায়ে অভিযুক্তদের লোকজন তাদের বিভিন্ন ধরনের ভয়-ভীতি প্রদর্শন করায় দিশেহারা হয়ে ১৬ ডিসেম্বর (সোমবার) ভিকটিমের বাবা বাদী হয়ে রামগতি সেনা ক্যাম্পে একটি লিখিত অভিযোগ দয়ের করেন।
এ ঘটনায় গত ১৭ ডিসেম্বর সময় সংবাদে প্রতিবেদন প্রকাশিত হলে নড়েচড়ে বসে পুলিশ। পরে বুধবার রাতে পুলিশ তরুণীর বাবার দায়ের করা ধর্ষণ মামলা থানায় রেকর্ড করেন। মামলার দায়ের পরপরই ঘটনার সঙ্গে জড়িত রনি ও আশ্রাফকে অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ।
কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম জানান, ভুক্তভোগীর বাবা বাদী হয়ে দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও তিনজনের নামে মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করেছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান ওসি।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা