শক্রবার ০৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

স্বামীকে বাঁচাতে ৪৫ দিনের শিশুকে বিক্রি করলেন মা

নবীন নিউজ ডেস্ক ১৯ ডিসেম্বার ২০২৪ ১১:২৪ এ.এম

ছবি- সংগৃহীত। ছবি- সংগৃহীত।

স্বামীর জামিনের টাকা জোগাড় করতে ৪৫ দিনের শিশুকে বিক্রি করলেন মা। সম্প্রতি পুলিশের অনুসন্ধানে সামনে এসেছে এমনই এক মর্মান্তিক ঘটনা। 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ভারতের মহারাষ্ট্রের মুম্বাইয়ের শহরতলির মতুঙ্গা থানা এলাকায় ঘটেছে ঘটনাটি। মানবপাচারের অভিযোগে সেখানে মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যাদের মধ্যে ৭ জনই নারী।

এই ৯ জনের মধ্যেই রয়েছেন ৩২ বছরের এক তরুণী। অভিযোগ, স্বামীকে জেল থেকে বের করার জন্য নিজের সন্তানকেই বিক্রি করে দিয়েছিলেন তিনি!

জানা যায়, ওই তরুণীর স্বামী জেলে রয়েছেন। তার জামিন করাতে টাকার দরকার। তাই নিজের ৪৫ দিনের শিশু কন্যাকে কর্ণাটকে বিক্রি করতে দেন ওই মা! বদলে পান নগদ ১ লাখ টাকা।

এই ঘটনা সামনে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন অভিযুক্ত তরুণীর শাশুড়ি। তিনিই পুলিশের কাছে প্রথম অভিযোগ দায়ের করেন।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত নারীর স্বামী রেল পুলিশের হাতে গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে চুরির অভিযোগ রয়েছে। পরে তার কারাগারে পাঠিয়েছে পুলিশ। এরপর তরুণী তার স্বামীর সঙ্গে দেখা করতে জেলে যান। সেখানই তার স্বামী তাকে বলেন, যেভাবেই হোক টাকা জোগাড় করতেই হবে। না হলে তিনি জামিন পাবেন না।

ওই তরুণী তখন গর্ভবতী ছিলেন। পরে তিনি সন্তানের জন্ম দেন। এবং স্থির করেন, স্বামী থেকে জেল থেকে ছাড়াতে সন্তানকেই বিক্রি করে দেবেন! তাতে তার হাতে জামিনের টাকা চলে আসবে।

পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, আটককৃত নারী ইতোমধ্যেই স্বীকার করেছেন, সন্তানকে বিক্রি করে তিনি প্রায় ১ লাখ টাকা পেয়েছিলেন। কিন্তু তার শাশুড়ি পুলিশের দ্বারস্থ হওয়ায় এবং পুলিশও সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেওয়ায় সবকিছু সামনে চলে আসে।

এই ঘটনায় অভিযোগ পাওয়ার পরই বিক্রি হয়ে যাওয়া শিশুটিকে উদ্ধার করতে মাঠে নামে পুলিশ। দেশের নানা প্রান্তে বাচ্চাটির সন্ধানে খোঁজ শুরু করা হয়। উল্লাসনগর, সুরাত, ভদোদরা, কর্ণাটকে খোঁজখবর নেওয়া হয়। সেইসঙ্গে, পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আট দালালকে গ্রেপ্তার করা হয়। বিক্রি হয়ে যাওয়া শিশুর মাকেও আটক করে পুলিশ।

পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, প্রযুক্তিনির্ভর তদন্তের মাধ্যমে এই অভিযুক্তদের চিহ্নিত করা সম্ভব হয়। সোমবার তাদের গ্রেপ্তার করা হয়। শিশুটিকেও উদ্ধার করে আপাতত নিজেদের হেপাজতে রেখেছে পুলিশ। যারা শিশুটিকে কিনেছিল, এবার তাদেরও আটকের চেষ্টা চলছে।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা