নবীন নিউজ ডেস্ক ১৮ ডিসেম্বার ২০২৪ ০৭:৩০ পি.এম
ছবি- সংগৃহীত।
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মো. মামুনুল হক বলেছেন, ইজতেমা মাঠে সাদপন্থীরা হামলা করে চারজনকে হত্যা করেছেন। এ হামলায় কারা জড়িত, তার ভিডিও ফুটেজ আছে। আমাদের দাবি, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের শিগগিরই গ্রেপ্তার করতে হবে।
তিনি বলেন, সংগঠিত হত্যাকাণ্ডকে অনেকে দুই পক্ষের সংঘর্ষের কথা বলেছেন। আসলে এটা সংঘর্ষ ছিল না। ইসলামিক ফাউন্ডেশনের নতুন ডিজি
বুধবার (১৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে তাবলিগ জামাতের দুই পক্ষ মাওলানা জুবায়েরপন্থী ও সাদপন্থীদের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী আলাদাভাবে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মামুনুল হক।
মামুনুল হক সাদপন্থীদের সন্ত্রাসী সংগঠন বলে আখ্যায়িত করে নিষিদ্ধের দাবি করেন। তিনি বলেন, ২০১৮ সালেও তারা হামলা করেছিলেন। তখনো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি।
কাকরাইলের মাওলানা জুবায়ের আহমদের অনুসারীদের অন্যতম নেতা মামুনুল হক বলেন, ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে টঙ্গীর তুরাগ তীরে যা ঘটেছে, তারপর আর দিল্লির মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের সেখানে ইজতেমা করার সুযোগ নেই।
তুরাগ তীরে বিশ্ব ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে মঙ্গলবার রাত ৩টার দিকে সংঘর্ষে জড়ায় তাবলিগ জামাতের মাওলানা জুবায়ের আহমদ ও দিল্লির মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ইজতেমা মাঠে হামলা ও সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ৫০ জন।
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে আজ বেলা ১১টায় সাদপন্থীদের সঙ্গে বৈঠক করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দুপুর ১২টায় বৈঠক হয় জুবায়েরপন্থীদের সঙ্গে।
মামুনুল হক বলেন, সাদপন্থীরা বাংলাদেশ রাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তাদের সঙ্গে দুই দিন ধরে আলোচনা চলছে। আলোচনা চলার মধ্যেই তারা হামলা করে ঘুমন্ত মানুষকে হত্যা করেছেন।
আগামীকাল বৃহস্পতিবার টঙ্গী অভিমুখে লংমার্চ কর্মসূচি প্রত্যাহারের আভাস দিয়ে মামুনুল হক বলেন, কাকরাইলে আলেম–ওলামাদের সঙ্গে আলোচনা করে আজ এ বিষয়ে ঘোষণা দেয়া হবে।
সাদপন্থীরা ইজতেমা করতে পারবেন কি না, এমন প্রশ্নের জবাবে মামুনুল হক বলেন, এ ধরনের ঘটনা ঘটার পর তাদের নৈতিক অধিকার নেই ইজতেমা করার।
এর আগে সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষে ইজতেমা মাঠে হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন সাদপন্থীদের প্রতিনিধি রেজা আরিফ। একই সঙ্গে ইজতেমা মাঠ ছেড়ে দেয়ার ঘোষণা দেন তিনি।
রেজা আরিফ বলেন, উপদেষ্টারা অনুরোধ করেছেন মাঠ ছেড়ে দেয়ার জন্য। সরকারের প্রতি সম্মান জানিয়ে আমরা মাঠ ছেড়ে দিচ্ছি। সরকার এখন মাঠের দায়িত্ব নেবে। জুবায়েরপন্থীরা মাঠে ঢুকবে না। আমরাও ঢুকব না। কেউ যাতে উসকানিমূলক বক্তব্য না দেন, সে অনুরোধ করেন তিনি।
রেজা আরিফ আরও বলেন, এ ঘটনায় কে দায়ী, সেটা জরুরি নয়। মুসলমান মুসলমানের সঙ্গে মারামারি করা উচিত হয়নি। কারা এ জন্য দায়ী, সেটা নিয়ে এখন আর আলোচনা করব না। ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না, এমনটা নিশ্চয়তা দিচ্ছি। হত্যাকাণ্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি।
নবীন নিউজ/পি
চরমোনাই পীরের সম্মানে আসন ছাড়লো জামায়াত
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ
‘আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার’
অবশেষে এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা
“কারাগারে ভুল চিকিৎসার কারণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যু”
তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল
খালেদা জিয়া কবর থেকেও জাতিকে নেতৃত্ব দেবেন: প্রিন্স
“জুলাই যোদ্ধারা আমাদের উপর দায়িত্ব দিয়ে গেছে”
নির্বাচনের আগেই নিজেকে ‘এমপি নিশ্চিত’ করলেন জামায়াত প্রার্থী
৭১ সালেই তাদেরকে দেশের মানুষ দেখেছে : তারেক রহমান
১৭ বছর কে কোথায় ছিল আমরা দেখেছি
একই দিনে দুই ভোটের ঘোষণায় জনগণের অভিপ্রায় উপেক্ষিত হয়েছে: জামায়াত
ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন আসিফ মাহমুদ
শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের
মনোনয়ন নিয়ে বিরোধ জামায়াতেও!
বিএনপি মনোনীত প্রার্থী এরশাদের পরিস্থিতি স্থিতিশীল
বিএনপি প্রার্থী এরশাদ গুলিবিদ্ধের সময় যা হয়েছিল
২৩৭ আসনে এমপি প্রার্থীদের তালিকা দিলো বিএনপি
নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য নেই: জামায়াত আমির
চলতি বছরে আ. লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মী গ্রেফতার
দুর্বল শাসন ব্যবস্থাই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ: অজিত দোভাল
এনসিপির শাপলা নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল ইসি
ফ্যাসিবাদবিরোধী সব দল নিয়ে জোট করবে বিএনপি
বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দেওয়া কর্মীর অ্যাকাউন্টে ৩৪১২ টাকা
এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ
নির্বাচনে বিএনপি জিতলে প্রধানমন্ত্রী কে হবেন?
৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি
করোনার মতো পিআর নামক ভাইরাস থেকে মুক্তি চাই
নির্বাচনে এনসিপি ১৫০ আসন পাবে, বিএনপি ৫০–১০০-এর বেশি পাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
‘বিএনপি কারও ওপর কিছু চাপিয়ে দিয়ে রাজনীতি করে না’