নবীন নিউজ, ডেস্ক ১৮ ডিসেম্বার ২০২৪ ০৫:০১ পি.এম
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন– গাজীপুরে টঙ্গীতে অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমা এবার দুই পর্বে হবে কিনা, তা তাবলিগের দুই পক্ষের মুরুব্বিরা বসে সিদ্ধান্ত নিক।
আজ বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে তাবলীগের সাদ ও জুবায়েরপন্থী মুরুব্বিদের সাথে পৃথক বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বিবদমান গ্রুপগুলোর আলোচনা চলছে এবং সরকার চায়, তারা আলোচনা করেই সিদ্ধান্ত নিক। এছাড়া, টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে যারা হত্যা ও হামলা করেছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
বৈঠক শেষে জুবায়েরপন্থী গ্রুপের প্রতিনিধিত্বকারী মামুনুল হক বলেন– সাদপন্থীরা সন্ত্রাসী, তাদের নিষিদ্ধ করতে হবে। এবার তারা মানুষ হত্যা করেছে। তাদের ইজতেমা করার কোনো অধিকার নেই।
তিনি বলেন, টঙ্গী অভিমুখে লংমার্চ কর্মসূচির সিদ্ধান্ত আলোচনা করে নেয়া হবে। সাদপন্থীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নিলে এবং তাদের ইজতেমার অনুমতি দিলে কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারিও দেন তিনি।
এর আগে, স্বরাষ্ট্র উপদেষ্টাসহ ৫ উপদেষ্টা ও বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেন সাদপন্থীরা। তাদের মুখপাত্র রেজা আরিফ বলেন– প্রাণহানির ঘটনা দুঃখজনক। টঙ্গীর ইজতেমা মাঠ ত্যাগ করেছে তাদের মুসল্লিরা। সবার কাছে প্রশ্ন ছিল, সমাধান কোথায়? এর জবাব সব পক্ষই এড়িয়ে গেছেন।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন