নবীন নিউজ ডেস্ক ১৮ ডিসেম্বার ২০২৪ ০১:৫৯ পি.এম
ছবি- সংগৃহীত।
পাকিস্তানের জনপ্রিয় গায়ক রাহাত ফাতেহ আলী খানের চ্যারিটি কনসার্টে যুক্ত হচ্ছে এক একটি চমক। কনসার্টের এসব নতুন চমক নিয়ে সংবাদমাধ্যমে কথা বলেছেন আয়োজকরা। তাছাড়া এক ভিডিও বার্তায় কনসার্ট নিয়ে কথা বললেন রাহাত ফাতেহ আলী খানও।
ভিডিও বার্তায় কনসার্ট নিয়ে রাহাত ফাতেহ আলী খান বলেন, ‘আমার বীর বাঙালি ভাই ও বোনদের সালাম জানাই আসসালামু-আলইকুম। শিক্ষার্থীদের আহ্বানে আপনাদের সকলের জন্য গান গাইতে আসছি আপনাদের সুন্দর জন্মভূমি বাংলাদেশে।’
এরপর বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদের পরিবারের জন্য তহবিল সংগ্রহের প্রচেষ্টার অংশ হিসেবে একটি দাতব্য কনসার্টে আপনাদের সকলের সাথে দেখা করব।’
তার ভাষায়, ‘বাংলাদেশ আর্মি স্টেডিয়াম ঢাকাতে সাহসী শিক্ষার্থীরা কনসার্টের আয়োজন করেছে। কনসার্টের সময় সংগৃহীত তহবিল উৎসর্গ করা হবে জুলাই গণঅভ্যুত্থানে যারা প্রাণ হারিয়েছেন বা আহত হয়েছেন তাদের পরিবারের কল্যাণে।’
সবশেষে তিনি বলেন, ‘২১ ডিসেম্বর আর্মি স্টেডিয়ামে বাংলাদেশি ভাই বোন বোনদের সাথে দেখা হবে ইনশা-আল্লাহ। বাংলাদেশ পাকিস্তান বন্ধুত্বের জিন্দাবাদ।’
এদিকে, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, কনসার্টের দিন যানবাহন থেকে কোনো টোল আদায় করবে না ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ। দুপুর ২ টা থেকে রাত ১২ টা পর্যন্ত বনানী, আর্মি গলফ ক্লাব, এয়ারপোর্ট, কুড়িল বিশ্বরোড- এই চারটি প্রবেশপথে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহন টোল ফ্রি প্রবেশ করতে পারবে। তবে মোটরসাইকেল এই সুবিধার আওতাভুক্ত থাকবে না।
এছাড়াও কনসার্টের দিন যেন কোনো রকম যানজট বা জনদুর্ভোগ তৈরি না হয় সে কারণে কনসার্টের দিন দুপুর ২টা থেকে রাত ১১ টা পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী খোলা রাখবে জাহাঙ্গীরগেট এবং জিয়া কলোনির গেট।
জানা যায়, জাহাঙ্গীরগেট এবং জিয়া কলোনির গেট দিয়ে জরুরি প্রয়োজনে শুধুমাত্র রোগীবাহী অ্যাম্বুলেন্স, রোগীবাহী গাড়ি, বিদেশগামী যাত্রী যাতায়াত করতে পারবেন।
তবে কনসার্টের দিন ট্র্যাফিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে স্টাফরোড রেলগেট থেকে নেভি হেডকোয়ার্টার্স পর্যন্ত উত্তরা থেকে মহাখালী অভিমুখী রাস্তাটি বন্ধ থাকবে। আর বিপরীতমুখী রাস্তা খোলা থাকবে। উল্লেখিত সময়ে যানজটের দুর্ভোগ এড়াতে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য জনসাধারণকে অনুরোধ করেছেন আয়োজকরা।
এসব চমকের আগে কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার জন্য আর্মি স্টেডিয়ামের ভাড়া মওকুফ করেন সেনাবাহিনী। শিক্ষার্থীদের টিকিটেও সর্বোচ্চ ৩৬ শতাংশ ছাড় দেয়ার ঘোষণা দেয়া হয়েছে।
চ্যারিটি শো ‘ইকোস অব রেভ্যুলেশন’ নামের এই কনসার্টে বিশ্বখ্যাত সংগীতজ্ঞ রাহাত ফাতেহ আলী খান বিনা পারিশ্রমিকে তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন। কনসার্টে আরও গান গাইবেন জনপ্রিয় দেশীয় ব্যান্ড আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ এবং সিলসিলার শিল্পীরা। এর বাইরেও, জনপ্রিয় র্যাপ সংগীত শিল্পী শেজান ও হান্নানের পরিবেশনাও থাকছে এ কনসার্টে।
সংগীত ছাড়াও কনসার্ট ইভেন্টে জুলাই বিপ্লব-সংক্রান্ত গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চ নাটক এবং মুগ্ধ ওয়াটার জোনসহ আরও বিভিন্ন কর্নার থাকবে। এ কনসার্টের টাইটেল স্পন্সর প্রাইম ব্যাংক।
ছাত্র-জনতার জুলাই অভ্যু্ত্থানে আহত ও নিহতদের সহায়তার জন্য কনসার্টের টিকিট বিক্রির সব অর্থ শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনে দান করা হবে। রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কনসার্টটি। আগামী ২১ ডিসেম্বর বসবে জমকালো এ গানের আসর।
নবীন নিউজ/পি
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’