মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
শিক্ষা

ঢাবিতে তাবলীগের আলোচনায় ছাত্রলীগের হামলার অভিযোগ

নবীন নিউজ ডেস্ক ১৩ মার্চ ২০২৪ ০৭:৩১ পি.এম

ঢাবিতে তাবলীগের আলোচনা সভায় ছাত্রলীগের হামলার অভিযোগ ঢাবিতে তাবলীগের আলোচনা সভায় ছাত্রলীগের হামলার অভিযোগ । ছবি : প্রতীকী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের তাবলিগি আলোচনা সভায় হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় আহত হন ৭ শিক্ষার্থী। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

বুধবার (১৩ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে ঢাবির বঙ্গবন্ধু টাওয়ারের গেটের কাছে এ হামলার ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০-২১ সেশনের শিক্ষার্থী সাফওয়ান, রেজওয়ান, রিফাত, শাহীন, সাকিব তূর্য, মাহাদী, কুতুবউদ্দিন। এদের মধ্যে শাহীন, রেজওয়ান ও সাকিবের অবস্থা গুরুতর। তারা সবাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগীরা জানান, বঙ্গবন্ধু টাওয়ারের মসজিদে নামাজ শেষে রোজার ফজিলত ও তাৎপর্য নিয়ে আলোচনা করে বের হওয়ার সময় তাদের উপর এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী, টাওয়ারের কর্মচারী ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, আইন বিভাগের বিভিন্ন বর্ষের ১৫-২০ জন শিক্ষার্থী জোহরের নামাজ পড়তে বঙ্গবন্ধু টাওয়ারে আসেন। তারা নামাজ শেষে রমজানের গুরুত্ব, তাৎপর্য ও মাসআলা মাসায়েল সম্পর্কে আলোচনা করতে চাইলে বাধা দেন বঙ্গবন্ধু টাওয়ার কর্মচারী সমিতির সভাপতি সিরাজুল হক। এ সময় সেখানে শাহবাগ থানা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তাওহীদুল ইসলাম সুজন এসে তাদের মসজিদ থেকে বের হয়ে যেতে বলেন।

এরপর শিক্ষার্থীরা মসজিদ থেকে বের হয়ে সেন্ট্রাল মসজিদের দিকে যেতে চাইলে গেটের মুখেই তাওহীদুল ইসলাম সুজন ও তার অনুসারীরা হামলা করে। 

ভুক্তভোগীদের একজন আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শামীম শহীদী গণমাধ্যমকে বলেন, তাবলিগের বন্ধু ও বড় ভাইয়েরা মিলে রোজার আমল ও ফজিলত সম্পর্কে আলোচনা করতে বঙ্গবন্ধু টাওয়ারের মসজিদে আসি। সেখানে কর্মচারীরা আমাদের চলে যেতে বললে আমরা বের হয়ে যায়। এসময় আমরা গেটের কাছাকাছি আসতেই ৩০ থেকে ৪০ জন আমাদের উপর হামলা করে। পরে জানতে পারি— তারা ছাত্রলীগের নেতাকর্মী ছিল।

বঙ্গবন্ধু টাওয়ারের গেটে দায়িত্বরত দারোয়ান খোকন বলেন, শিক্ষার্থীরা বাইরে বের হতে না হতেই তাদের উপর হামলা করে কিছু ছেলে। এ সময় কয়েকজনকে রাস্তায় ফেলে এলোপাতাড়ি পেটানো হয়। প্রথমে লাঠি দিয়ে পেটানো হলেও পরে তারা সেগুলো ফেলে ছাত্রদের কিল, ঘুষি আর লাথি দিতে থাকে। এরপর কয়েকজন শিক্ষার্থী বাইরে পালিয়ে যায় আর কয়েকজন ভবনেই আশ্রয় নেয়। 

ভুক্তভোগী এক ছাত্র বলেন, হামলার সময় সবাই যে যেভাবে পেরেছি পালিয়ে বাঁচার চেষ্টা করেছি। আমার বন্ধু এই ভবনেই সাবলেট থাকে, আমি তার এখানে আশ্রয় নিয়েছি। প্রথম বর্ষে পড়ি, এত খারাপ পরিস্থিতিতে পড়ব বুঝতে পারিনি। তাবলিগের আলোচনা করার জন্য যদি আমাদের উপর হামলা করা হয়, তাহলে বিশ্ববিদ্যালয়ের ভেতরে শিক্ষার্থীদের নিরাপত্তা কোথায়? 

আহত শিক্ষার্থী রেজওয়ান বলেন, নামাজ শেষে বের হতেই আমাদের উপর হামলা হয়েছে। আমিসহ আরও কয়েকজন তাবলিগের বন্ধুকে রাস্তায় ফেলে এলোপাতাড়ি মারধর করা হয়েছে। পরে কোনো উপায় না দেখে বন্ধুর সঙ্গে বঙ্গবন্ধু টাওয়ারের একজনের বাসায় আশ্রয় নেই। আমার বন্ধু শাহীন আরো গুরুতর আহত হয়েছে। তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত তাওহীদুল ইসলাম সুজন বলেন, এগুলো বানোয়াট ও মিথ্যা। একটা ছবি দিয়ে আমার বিরুদ্ধে প্রচারণা চালানো হচ্ছে। আমি অসুস্থ, আমার দাঁতে ব্যথা। আমি তাদের মারতে যাব কেন? তাছাড়া তখন আমি ক্যাম্পাসের বাইরে ছিলাম।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, আইন বিভাগের একদল জামাত-শিবিরের ছেলে সেখানে সেমিনার করতে বসেছিল। কিন্তু তারা সবাইকে তাবলীগ বলে বেড়াচ্ছে। পরে সেখানে থাকা স্থানীয়রা তাদের সেমিনার করতে নিষেধ করলে তারা স্থানীয়দের সঙ্গে তর্কে জড়ায় এবং একসময় তারা স্থানীয়দের উপর হাত তোলে। এসময় ছাত্রলীগের কিছু নেতাকর্মী আশপাশে থাকায় তাদের থামায়। 

তিনি আরও বলেন, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাত-শিবির ও জঙ্গি সংগঠনগুলোর তৎপরতা বেড়েছে। তারা মসজিদকে রাজনীতির কেন্দ্র বানিয়েছে। জামাত-শিবিরের কার্যক্রম রুখতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আজ থেকে ক্যাম্পাসে আরও সক্রিয় হবো।

নবীন নিউজ / আ

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক

news image

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক

news image

সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

news image

এইচএসসিতে সিরাজগঞ্জের ৭ কলেজে পাস করেনি কেউ

news image

এবার জাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিট

news image

বিশ্ববিদ্যালয়ে বৈষম্যের শিকার ৪২ শতাংশ শিক্ষার্থী

news image

৩ দফা দাবিতে মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, ১২ ঘণ্টার আলটিমেটাম

news image

ভিকারুননিসায় হিজাব পরায় ২২ শিক্ষার্থীকে বের করে দিলেন শিক্ষিকা

news image

‘কলিজা খুলে ফেলব’ -শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও ডিসিকে বিএনপির সাবেক এমপির হুমকি

news image

৪ হাজার শিক্ষার্থী ফেল থেকে পাস

news image

তদন্তে মায়ের অসুস্থতার প্রমাণ মেলেনি, পরীক্ষা নেওয়া হবে না আলোচিত আনিসার

news image

১৬ বছর পর মাদ্রাসায় ফিরছে বৃত্তি পরীক্ষা

news image

যুক্তরাষ্ট্রের ২৫ বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রস্তাব পেলেন বাংলাদেশের মীম

news image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনকালে হলের ১৩ শিক্ষার্থী আটক

news image

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর পোশাক নিয়ে উত্ত্যক্ত করা কর্মচারী আটক

news image

বুটেক্সে ভর্তি পরীক্ষার দিনে বন্ধ থাকবে ক্যাম্পাসের ইন্টারনেট

news image

ঢাবি ছাত্রদল নেতার উদ্যোগে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা

news image

হামলার ঘটনায় ছাত্রদল জড়িত, অভিযোগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

news image

শিক্ষকদের জন্য সুখবর, বাড়ছে বিভিন্ন ধরনের ভাতা

news image

রাবি শিক্ষার্থীদের অবরোধ, রাজশাহীর সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ

news image

আরও ২৯ প্রাথমিক বিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ

news image

স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটার আদেশ বাতিল

news image

প্রাথমিকে তৃতীয় ধাপে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

news image

স্কুল ভর্তিতে কোটা পাবেন জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের সন্তানরা

news image

আজ থেকে ৪০ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে

news image

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে‘জয় বাংলা’ লেখার সময় আটক ছাত্রলীগ কর্মী 

news image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলেন স্থানীয় লোকজন

news image

বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত

news image

হল থেকে ছাত্রলীগ সভাপতিসহ আজীবন বহিষ্কার ৪ জন, স্থায়ী বহিষ্কার ৪২

news image

১৯ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ‌ ভর্তি বিজ্ঞপ্তি