নবীন নিউজ, ডেস্ক ১৮ ডিসেম্বার ২০২৪ ১০:০১ এ.এম
সড়ক অবরোধের মাধ্যমে ব্যবসা করায়, রাজধানীর কাপ্তান বাজারে দিন-রাত থাকে যানজট। অবৈধ দোকান উচ্ছেদে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে অভিযানে নামে যৌথ বাহিনী।
সময় রাত ১২টা। যৌথ বাহিনীর অভিযান শুরু হলে যমুনা টেলিভিশনের ক্যামেরা দেখে দৌড়ে পালান মুরগী ব্যবসায়ীরা। প্রতিদিন সড়ক বন্ধ করে চলে মুরগির বাজার।
অবৈধ এই মুরগির বাজার উৎখাত করতে নিরাপদ সড়ক আন্দোলনের সমন্বয়ে অভিযানে নামে যৌথ বাহিনী। উচ্ছেদ করা হয় রাস্তার পাশের ব্যবসায়ীদের। এসময় জব্দ করা হয় বেশ কয়েকটি দোকানের মুরগির খাঁচা।
ব্যবসায়ীরা জানান, ইজারা নিয়েই দোকানের অনুমোদন দিয়েছে সিটি করপোরেশন। কাপ্তান বাজার পোল্ট্রি মুরগি ব্যবসায়ী সভাপতির দাবি, দক্ষিণ সিটি কর্পোরেশনকে প্রতিদিন লক্ষাধিক টাকা চাঁদা দেন তারা।
কাপ্তান বাজার পোল্ট্রি মুরগি ব্যবসায়ী সমিতির সভাপতি মো: শাহাজউদ্দিন বলেন, যানজোট হয়, তবে রাস্তা জ্যাম মুক্ত রাখার জন্য নিয়োগ করা হয়েছে ৮জন লাইনম্যান। সিটি করপোরেশনকে আমরা টাকা দেই, অন্যকাউকে দেই না।
অভিযান শেষে সড়কের উপরে রাখা ৫টি ট্রাককে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। ইজারার মেয়াদ অতিক্রম হয়েছে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:আমিনুল ইসলাম বলেছেন, জনগণের চলাচলের জন্য রাস্তা যাতে সম্পূর্ণরূপে উন্মুক্ত থাকে সেজন্য এই অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও পরিচালনা করা হবে।
অভিযানের এক পর্যায়ে রাস্তার পাশে রাখা ভ্যান উচ্ছেদের সময় ক্ষিপ্ত হয়ে যান ব্যবসায়ীরা। বাকবিতণ্ডায় জড়ান আইনশৃঙ্খলা বাহিনীর সাথে।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন