নবীন নিউজ ডেস্ক ১০ সেপ্টেম্বার ২০২৪ ০৪:০৯ পি.এম
সংগৃহীত ছবি
নার্সিং শিক্ষার্থী এবং নার্সিং পেশা নিয়ে ‘অবমাননাকর বক্তব্য’ দেওয়ার অভিযোগ তুলে প্রতিষ্ঠানের মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগ দাবি করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার মহাখালীতে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সামনে বিক্ষোভ দেখিয়ে তারা মহাখালীতে সড়ক অবরোধ করেছেন।
তাদের এই অবরোধের কারণে বেলা দেড়টার দিকে মহাখালী থেকে তেজগাঁওগামী সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তাতে যানজট দেখা যায় আশপাশের বিভিন্ন সড়কে।
দুপুরে মহাখালী রেলক্রসিংয়ের সামনের সড়কে গিয়ে দেখা যায়, ঢাকার বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। তারা মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
মাহফুজ আহমেদ নামে একজন শিক্ষার্থী বলেন, বিভিন্ন দাবি নিয়ে তারা সোমবার নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সে সময় মহাপরিচালক তাদের সঙ্গে ‘বাজে আচরণ’ করেন। তিনি বলেন, নার্সদের দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা দেওয়া সরকারের ‘ভুল’ ছিল।
তিনি আমাদের নিয়ে, আমাদের পেশা নিয়ে অবমাননাকর কথা বলেছেন। এজন্য আজ আমরা তার কাছে এর ব্যাখ্যা চাইতে এসেছিলাম। এসে দেখি তিনি অফিসে নাই। তার পদত্যাগের দাবিতে আমরা রাস্তা অবরোধ করেছি।
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূর মঙ্গলবার অফিসে আসেননি। শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে কথা বলতে তার মোবাইল ফোন করলেও ধরেননি।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন