নবীন নিউজ, ডেস্ক ১৭ ডিসেম্বার ২০২৪ ০৬:৫৪ পি.এম
জুতার ভিতরে অভিনব কায়দায় লুকিয়ে ৩৩৪ গ্রাম হেরোইন পাচারের সময় মোরছালিম (২১) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২ সদস্যরা। এ সময় মাদক ক্রয়-বিক্রিয় কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও নগদ ৩৮০ টাকা জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক মোরছালিন চাঁপাইনবাবগঞ্জ জেলার বাজিতপুর (নতুনপাড়া) গ্রামের ফরজেন আলীর ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৬ ডিসেম্বর গভীর রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশন এলাকা দিয়ে চামড়ার জুতার ভিতরে অভিনব কায়দায় হেরোইন পাচার হচ্ছে। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৩৪ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে আটক করা হয়। উদ্ধারকরা হেরোইনের বাজার মূল্য ৩৩ লাখ ৪০ হাজার টাকা। এ সময় মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন, নগদ ৩৮০ টাকা ও হেরোইন পাচারে ব্যবহৃত চামড়ার জুতা উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন যাবত লোকচক্ষুর আড়ালে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে হেরোইন ক্রয়-বিক্রয় করে আসছিল। এ ঘটনায় সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানায় মাদক আইনে একটি মামলা দায়ের ও উদ্ধারকৃত আলামতসহ তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা