নবীন নিউজ, ডেস্ক ১৬ ডিসেম্বার ২০২৪ ১১:১২ এ.এম
ভারত মহাসাগরীয় অঞ্চলের ফরাসি দ্বীপ মায়োটে আঘাত হেনেছে ভয়াবহ ঘূর্ণিঝড় চিডো। প্রায় এক শতাব্দীর মধ্যে দ্বীপে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় এটি। ঝড়ের আঘাতে শত শত বাড়িঘর বিধ্বস্ত হয়েছে এবং হাজারো মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
বিবিসির খবরে বলা হয়েছে, উদ্ধারকর্মীরা এখনো কিছু এলাকায় পৌঁছানোর চেষ্টা করছেন। মূলত বেঁচে থাকা লোকদের সন্ধান করছেন তারা। তবে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় উদ্ধারকাজ বিলম্ব হচ্ছে।
খবরে বলা হয়, রোববার (১৫ ডিসেম্বর) দ্বীপে আঘাত হানে ভারত মহাসাগরে সৃষ্ট সাইক্লোন চিডো। ঘণ্টায় ২২৫ কিলোমিটার (১৪০ মাইল) বেগে মায়োটে আছড়ে পড়ে শক্তিশালী ঝড়টি। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় পুরো অঞ্চলটি। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ার পাশাপাশি পুরো দ্বীপটির যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়ে।
ফরাসি সংবাদমাধ্যমকে স্থানীয় এক কর্মকর্তা বলেন, ভয়বহ ঝড়ে শত শত বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। আমরা আশঙ্কা করছি, কয়েকশ মানুষ মারা যেতে পারে। এমনকি এ সংখ্যা কয়েক হাজারেও পৌঁছাতে পারে।
ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শক্তিশালী ঘূর্ণিঝড়ের পর নিরাপত্তা বাহিনীর কয়েকশ সদস্য উদ্ধার অভিযানে যোগ দিয়েছেন। কিছু কিছু এলাকা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ার কারণে সব এলাকায় এখনো উদ্ধারকর্মীরা পৌঁছতে পারেনি।
উল্লেখ্য, ভারত মহাসাগরে অবস্থিত একটি দ্বীপ মায়োট। এর জনসংখ্যা ৩ লাখ ২০ হাজার। ১৮৪৩ সাল থেকে এটি ফরাসি উপনিবেশের অন্তর্ভুক্ত। ফ্রান্সের মূল ভূখণ্ডের বাইরে যে অঞ্চলগুলো এখনো ফরাসি সরকার নিয়ন্ত্রণ করে তার মধ্যে একটি এই দ্বীপ।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ