নবীন নিউজ ডেস্ক ১৪ ডিসেম্বার ২০২৪ ০৭:২৬ পি.এম
ছবি- সংগৃহীত।
পাবনার চাটমোহরে একটি লিচু বাগান থেকে কল্পনা খাতুন নামে এক স্কুল শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের জাবরকোল এলাকার একটি লিচু বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।
শিশু কল্পনা খাতুন একই ইউনিয়নের চরমথুরাপুর গ্রামের আলাল উদ্দিনের মেয়ে ও চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
জানা গেছে, শুক্রবার বিকালে স্থানীয় একটি মসজিদে অনুষ্ঠিত জলসা শোনার জন্য বাড়ি থেকে বের হয় কল্পনা খাতুন। এরপর থেকেই তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাত হয়ে গেলেও বাড়ি না ফেরায় স্বজনরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন।
পরে শনিবার সকালে জাবরকোল এলাকার একটি লিচু বাগানে গলায় ওড়না পেঁচানো লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পরিবারের লোকজন এসে লাশটি কল্পনার বলে শনাক্ত করেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠায়।
শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা স্থানীয়দের।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) আরজুমা আকতারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
চাটমোহর থানার ওসি মঞ্জুরুল আলম যুগান্তরকে বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে।
সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) আরজুমা আকতার যুগান্তরকে বলেন, শ্বাসরোধে শিশুটিকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। তবে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে ময়নাতদন্তের পর। আইনগত প্রক্রিয়া চলমান।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা