মালয়েশিয়ান পুলিশ
মালয়েশিয়ার পাহাং রাজ্যে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বাংলাদেশিসহ ৩ জন নিহত হয়েছে। সোমবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টায় ওই রাজ্যের পেকান-কুয়ান্তান বাইপাসে এ ঘটনা ঘটে।
মালয়েশিয়ার গণমাধ্যম দ্য স্টার এ খবর প্রকাশ করেছে।
খবরে বলা হয়, তারা বেশ কয়েকটি সোনার দোকানে ডাকাতি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত সেন্ট্রো গ্যাংয়ের সদস্য বলে পুলিশের সন্দেহ। নিহতদের দুজন ৩৪ থেকে ৪৪ বছর বয়সী ভিয়েতনামের নাগরিক ও একজন বাংলাদেশি নাগরিক, যার বয়স ৩৮ বছর। একটি গাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
পাহাং পুলিশ প্রধান দাতুক সেরি ইয়াহয়া ওথমান বলেন, তাদের কাছ থেকে সাত রাউন্ড গুলিসহ একটি গ্লক-১৭ টাইপ পিস্তল জব্দ করা হয়। এ ছাড়া চুরির কাজে ব্যবহৃত আরও সরঞ্জামও পাওয়া গেছে, যার মধ্যে ড্রিল ও গ্রাইন্ডার, ম্যাচ এবং লোহার হাতুড়িসহ বেশ কিছু জিনিস রয়েছে।
তিনি বলেন, পেকানের পাহাং রাজ্য উন্নয়ন বোর্ড এলাকায় সন্দেহজনক অবস্থায় একটি গাড়ি শনাক্ত করে পুলিশ। তাদের থামার সংকেত দিলে তা না মেনে দ্রুত চলে যেতে থাকে। পরে পুলিশ ধাওয়া করে। গাড়িটি থামার আগে পুলিশের গাড়ির পেছনে ধাক্কা দেয়। তারা পুলিশকে লক্ষ্য করে বেশ কয়েকটি গুলি চালায়। পুলিশ আত্মরক্ষার জন্য পাল্টা গুলি চালায়।
পাহাং পুলিশ প্রধান বলেন, দুই ভিয়েতনামির পাসপোর্ট ছিল, তারা ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়ায় প্রবেশ করেছিল। আমরা বাংলাদেশির ব্যাকগ্রাউন্ড পরীক্ষা করছি।
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ