শনিবার ৩০ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
ধর্ম

অফিসে বসে ব্যক্তিগত কাজ; ইসলাম কী বলে?

নবীন নিউজ, ডেস্ক ১৩ ডিসেম্বার ২০২৪ ০৪:৫৬ পি.এম

সংগৃহীত ছবি

কর্মস্থল দায়িত্ববোধের সবচেয়ে বড় জায়গা। দায়িত্ববোধের গুণে গুণান্বিত মানুষ সব জায়গায় সমাদৃত হন। দায়িত্বহীন লোকদের কেউ পছন্দ করে না। এ ধরনের ব্যক্তি সব জায়গায় নিন্দিত হন।

ইসলামি শরিয়তে, অফিসে বসে ব্যক্তিগত কাজ করা অপছন্দনীয়। দায়িত্ব সঠিকভাবে পালনের মাধ্যমেই উপার্জন হালাল হয়। আর হালাল উপার্জন করা ফরজ এবং ইবাদত কবুল হওয়ার পূর্বশর্ত। ফলে এটি শুধু নামাজ, রোজা ও হজের মতো ইবাদতই নয়, বরং এসব ইবাদত কবুল হওয়ার জন্য হালাল উপার্জন জরুরি। নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হালাল উপার্জন করা, অন্যান্য ফরজ আদায়ের পর আরেকটি ফরজ। তাবরানি ও বায়হাকি

এ দায়িত্বের কথা স্মরণ করে দিয়ে নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জেনে রেখো! তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীলদের একজন; আর তোমরা প্রত্যেকেই নিজ অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে। অতএব ইমাম, যিনি জনগণের দায়িত্বশীল; তিনি তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত হবেন। পুরুষ গৃহকর্তা তার পরিবারের দায়িত্বশীল; তিনি তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত হবেন। নারী তার স্বামীর পরিবার, সন্তান-সন্ততির ওপর দায়িত্বশীল, তিনি এসব সম্পর্কে জিজ্ঞাসিত হবেন। কোনো ব্যক্তির দাস নিজ মালিকের সম্পদের দায়িত্বশীল; তিনি এ সম্পর্কে জিজ্ঞাসিত হবেন। অতএব জেনে রাখো, প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমরা প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বাধীন বিষয় সম্পর্কে জিজ্ঞাসিত হবে। বুখারি: ৬৬৫৩
 

মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, নামাজ শেষ হলে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর দেয়া উত্তম রিজিক অনুসন্ধান করো ও আল্লাহকে অধিক স্মরণ করো, তোমরা সফলকাম হবে। সুরা জুমা, আয়াত: ১০
 

নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিজ হাতে উপার্জিত খাদ্য সর্বোত্তম খাদ্য। বায়হাকি

তাই ফরজ বিধান মানলে যেমন সওয়াব হবে, হালাল উপার্জনেও সে রকম সওয়াব পাওয়া যাবে। হালাল উপার্জনের তাগিদ থেকেই ইসলাম বরাবর আমাদের কাজে উৎসাহিত করে। আগ্রহী করে তোলে হালাল আয়-উপার্জনে।
 
কর্মস্থলের দায়িত্ব একটি আমানত। এ আমানত সঠিকভাবে পালন করা উচিত। অর্পিত দায়িত্ব পালনে অবহেলা, অমনোযোগ ও ব্যক্তিগত কাজ করলে আমানতের খেয়ানত হবে। উপার্জিত অর্থে মিশে যাবে খেয়ানতের অপবিত্রতা। নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা যখন কাউকে দায়িত্ব প্রদান করি, সে যদি এক টুকরো সুতা বা তার চেয়েও কোনো ক্ষুদ্র জিনিস খেয়ানত করে, তবে কেয়ামতের মাঠে সে খেয়ানতের বোঝা মাথায় নিয়ে উঠবে। মেশকাত
 

কর্মস্থলে নির্ধারিত অঙ্গীকার পূর্ণ না করা, কর্মস্থলে উপস্থিত হওয়া ও কর্মস্থল ত্যাগের বেলায় সময়ের যথাযথ ব্যবহার না করা প্রতারণারই শামিল। পুরো সময় কাজ না করলে বা দায়িত্বে অবহেলা করলে পরিপূর্ণ বেতনও হালাল হবে না। নিজ সন্তান ও পরিবারের জন্য বৈধ উপার্জনই হোক জীবনচলার অবলম্বন।

আবার অনেক জায়গায় সাধ্যের চেয়ে বোঝা বেশি চাপিয়ে দেয়। এটি একদম অনুচিত। মানবতার নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকের অধিকার আদায়ে চূড়ান্ত মূলনীতি বলে দিয়েছেন। তিনি বলেন, ঘাম শুকানোর আগেই শ্রমিকের পারিশ্রমিক দিয়ে দাও। ইবনে মাজাহ : ২৪৩০

এদিকেও নজর দিতে হবে। পুঙ্খানুপুঙ্খ কাজ আদায় করে অনেক কর্তাব্যক্তি ন্যায্য পারিশ্রমিক দিতে গড়িমসি করেন। ন্যায্য পারিশ্রমিক পরিশোধে হেলা করায় এদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

মহানবী এর রওজা জিয়ারতের নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা

news image

চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান

news image

মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?

news image

বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়

news image

বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ

news image

স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল

news image

অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়

news image

আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা

news image

একটি পাখির কারণে আফ্রিকার প্রথম মসজিদের স্থান নির্বাচন করা হয়েছিল!

news image

ধর্ষণকারীকে যে শাস্তি দিতে বলেছে ইসলাম

news image

রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?

news image

ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজহারী

news image

রোজার মাস মানেই কি ভালো খাবার খাওয়া?

news image

রমজানে রোগীদের জন্য কিছু মাসয়ালা

news image

অজু-গোসলের সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে?

news image

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

news image

ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে

news image

আলট্রাসনোগ্রাম করলে রোজা ভেঙে যাবে?

news image

ইফতারের পর ধূমপান করলে যেসব বিপদ ঘটে শরীরে

news image

যেসব কারণে রোজার ক্ষতি হয় না

news image

জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?

news image

ইফতারের আগে করা যায় যেসব আমল

news image

রোজা আদায় না করলে যে শাস্তি

news image

মানুষের সেবা করার সেরা মাস রমজান

news image

‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’

news image

রমজানে যে ৭ আমল বেশি করতে হবে

news image

রমজান মাসে ফজিলতপূর্ণ যে ৩ আমল করবেন

news image

ইফতারে আরবদের পাতে শোভা পায় যেসব ঐতিহ্যবাহী খাবার

news image

রমজান মাসের গুরুত্ব ও ফজিলত

news image

রমজানে ওমরা করলে আসলেই কি হজের সওয়াব পাওয়া যায়?