নবীন নিউজ ডেস্ক ১৩ ডিসেম্বার ২০২৪ ০৩:৪৩ পি.এম
ছবি- সংগৃহীত।
টাঙ্গাইলের বাসাইলে পারিবারিক কলহের জের ধরে মোহাম্মদ আলী (২) নামের এক শিশুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। আজ শুক্রবার ভোরে বাসাইল পৌর এলাকার পূর্ব মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে।
শিশু মোহাম্মদ আলী বাসাইল পৌর এলাকার পূর্ব মধ্যপাড়ার অটোরিকশা চালক ইব্রাহিম মিয়ার ছেলে। অভিযুক্তের নাম হিরা আক্তার (৩০)। তিনি পাশের উপজেলা মির্জাপুরের আদাবাড়ী গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, প্রায় ১০ বছর অটোরিকশা চালক ইব্রাহিম মিয়ার সঙ্গে হিরা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়। এরমধ্যে তাদের ঘরে দুই সন্তানের জন্ম হয়। মাঝেমধ্যেই পারিবারিক কলহের জের ধরে হিরা আক্তার তার বাবার বাড়িতে চলে যেত। এ অবস্থায় আজ শুক্রবার ভোরের দিকে হিরা আক্তার তার দুই বছরের শিশুকে সঙ্গে নিয়ে ঘরের বাইরে যায়। বেশ কিছুক্ষণ পর হিরা আক্তার সন্তানকে ছাড়াই ঘরে ফেরত আসে। এ সময় হিরার স্বামী ইব্রাহিম সন্তানকে না পেয়ে তাকে জিজ্ঞাসা করেন। পরে তিনি তার স্বামীকে নিয়ে পুকুর পাড়ে যায়। সেসময় শিশু সন্তানকে গুরুতর আহত অবস্থায় দেখতে পায় ইব্রাহিম। পরে দ্রুত শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এ ঘটনায় অভিযুক্ত হিরা আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ থানায় নিয়ে গেছে।
এদিকে, পরিবার ও স্থানীয়দের কাছে হিরা আক্তার তার শিশু সন্তানকে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে।
শিশুটির বাবা ইব্রাহিম মিয়া বলেন, ‘আমি অশিক্ষিত আর আমার স্ত্রী এইচএসসি পাশ। বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে আমাদের মধ্যে কলহ চলছিল। হিরার এরআগেও দুইটি বিয়ে হয়েছিল। মাঝে মধ্যেই আমার স্ত্রী ঝগড়া করে বাবার বাড়িতে চলে যেত। পরে রাত সোয়া ৩টার দিকে শিশু সন্তান মোহাম্মদকে কোলে নিয়ে আমার স্ত্রী বাইরে যায়। কিছুক্ষণ পর সে একাই ঘরে ফিরে আসে। এ সময় সন্তানের কথা জিজ্ঞাসা করলে সে জানায় সন্তান আছে। পরে রাগারাগি করলে আমার স্ত্রী আমাকে নিয়ে পুকুর পাড়ে যায়। সেখানে গিয়ে দেখি আমার সন্তান পড়ে আছে। এসময় আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। আমার সন্তান মোহাম্মদকে তার মা শ্বাসরোধ করে হত্যা করেছে।’
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, ‘প্রাথমিকভাবে এটা হত্যা মনে হচ্ছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির মা হিরা আক্তারকে আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা