নবীন নিউজ ডেস্ক ১১ ডিসেম্বার ২০২৪ ১২:৩৯ পি.এম
ছবি- সংগৃহীত।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) নিম্নমানের কাগজ, বাঁধাইয়ে ত্রুটিসহ বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি ছাপাখানার ৮০ হাজারের বেশি পাঠ্যবই বাতিল করেছে।
বাতিল করা বইগুলো কেটে ফেলা হয়েছে। একই সঙ্গে তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ। জবাব সন্তোষজনক না হলে তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এনসিটিবি সূত্র অনুযায়ী, গত মঙ্গলবার (১০ ডিসেম্বর)পাঠ্যপুস্তক বোর্ডের ইন্সপেকশন ও মনিটরিং টিম কুমিল্লার দাউদকান্দিতে অবস্থিত ফরাজী প্রেস অ্যান্ড পাবলিকেশন্সে পাঠ্যবই ছাপার কাজ পরিদর্শেনে যায়।
এসময় নিম্নমানের কাগজে বই ছাপার বিষয়টি হাতেনাতে ধরে ফেলেন তারা। পরে নিম্নমানের কাগজে ছাপা ৩০ হাজার বই বাতিল করা হয়। পুনরায় টেন্ডারের শর্ত মেনে তাদের ভালো কাগজে বই ছাপার নির্দেশনা দেওয়া হয়।
ইন্সপেকশন ও মনিটরিং টিমের সদস্যরা জানান, টেন্ডারেরর শর্তানুযায়ী ফরাজী প্রেস কাগজের বার্স্টিং ফ্যাক্টর মানেনি। তাছাড়া তাদের ছাপা বইয়ের কাগজের উজ্জ্বলতাও কম। এতে শিশুদের চোখের সমস্যা হতে পারে। শর্ত না মেনে বই নিম্নমানের কাগজে ছাপায় তাদের শোকজ করা হবে।
এদিকে, নিম্নমানের কাগজে পাঠ্যবই ছাপানোয় হাতেনাতে ধরা পড়েছে অগ্রণী প্রিন্টিং প্রেস ও কর্ণফুলী আর্ট প্রেস। ৪ ডিসেম্বর নোয়াখালীর চৌমুহনীতে অবস্থিত এ দুটি ছাপাখানায় গিয়েও প্রাথমিকের পাঠ্যবই নিম্নমানের কাগজে ছাপার বিষয়টি হাতেনাতে ধরেছেন এনসিটিবি কর্মকর্তারা। এ কারণে দুটি ছাপাখানার ৫০ হাজার পাঠ্যবই বাতিল করা হয়।
এনসিটিবি সূত্র জানায়, অগ্রণী ও কর্ণফুলী প্রেস দুটির মালিক একই ব্যক্তি। কয়েকবছর ধরে তিনি এভাবে নিম্নমানের কাগজে বই ছেপেছেন।
বিগত সরকারের সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও এনসিটিবির সাবেক চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম ও সাবেক সচিব নাজমা বেগম, পিয়ন পানি জাহাঙ্গীর, চাঁদপুর পুরানবাজার কলেজের রতন মজুমদারের সিন্ডিকেটকে ম্যানেজ করে পার পেয়ে গেছেন তারা।
অভিযোগ রয়েছে, সরকার পতনের পরও তারা এনসিটিবির কিছু কর্মকর্তার সঙ্গে যোগসাজশ করে টেন্ডারে সর্বনিম্ন দর দিয়ে বই ছাপার কাজ বাগিয়ে নিয়েছেন। তাদের ছাপাখানার দিকে নজরদারি বাড়িয়েছে এনসিটিবি।
এনসিটিবির পরিদর্শন টিমের সদস্যরা জানান, অগ্রণী ও কর্ণফুলী ছাপাখানায় ৫০ হাজার পাঠ্যবইয়ে নানা অনিয়ম ও ত্রুটি পাওয়া গেছে। সব বইয়ের কাগজ নিম্নমানের। কিছু বইয়ের বাইন্ডিং ঠিক নেই। কাগজের বাস্টিং ফ্যাক্টর কম, বইয়ের সামনের ও পেছনের মলাট খুলে যাচ্ছে।
তাছাড়া রাজধানীর মাতুয়াইলে অবস্থিত আরও কয়েকটি ছাপাখানা পরিদর্শন করে অনিয়ম পাওয়া বই বাতিল করা হয়েছে। আর সাবেক মন্ত্রী মোস্তাফা জব্বারের ভাই আওয়ামী লীগের সাবেক উপজেলা চেয়ারম্যান ও মুদ্রণশিল্প সমিতির বর্তমান চেয়ারম্যান রাব্বানী জব্বারের ছাপাখানা আনন্দ প্রিন্টার্সকে সতর্ক করা হয়েছে।
এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান বলেন, এবার বইয়ের কাগজের মান ও বাঁধাই অবশ্যই ভালো করতে হবে।
অন্তর্বর্তী সরকারের এ বিষয়ে কঠোর নির্দেশনা আছে। সেই নির্দেশনা প্রতিপালন করছে এনসিটিবি। বিগত সময়ের মতো আমরা এবার কাউকে বিশেষ সুবিধা দেবো না। যারা টেন্ডারের শর্ত মানবে না, তাদের প্রয়োজনে কালো তালিকাভুক্ত করা হবে।
নবীন নিউজ/পি
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
এইচএসসিতে সিরাজগঞ্জের ৭ কলেজে পাস করেনি কেউ
এবার জাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিট
বিশ্ববিদ্যালয়ে বৈষম্যের শিকার ৪২ শতাংশ শিক্ষার্থী
৩ দফা দাবিতে মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, ১২ ঘণ্টার আলটিমেটাম
ভিকারুননিসায় হিজাব পরায় ২২ শিক্ষার্থীকে বের করে দিলেন শিক্ষিকা
‘কলিজা খুলে ফেলব’ -শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও ডিসিকে বিএনপির সাবেক এমপির হুমকি
৪ হাজার শিক্ষার্থী ফেল থেকে পাস
তদন্তে মায়ের অসুস্থতার প্রমাণ মেলেনি, পরীক্ষা নেওয়া হবে না আলোচিত আনিসার
১৬ বছর পর মাদ্রাসায় ফিরছে বৃত্তি পরীক্ষা
যুক্তরাষ্ট্রের ২৫ বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রস্তাব পেলেন বাংলাদেশের মীম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনকালে হলের ১৩ শিক্ষার্থী আটক
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর পোশাক নিয়ে উত্ত্যক্ত করা কর্মচারী আটক
বুটেক্সে ভর্তি পরীক্ষার দিনে বন্ধ থাকবে ক্যাম্পাসের ইন্টারনেট
ঢাবি ছাত্রদল নেতার উদ্যোগে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা
হামলার ঘটনায় ছাত্রদল জড়িত, অভিযোগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
শিক্ষকদের জন্য সুখবর, বাড়ছে বিভিন্ন ধরনের ভাতা
রাবি শিক্ষার্থীদের অবরোধ, রাজশাহীর সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ
আরও ২৯ প্রাথমিক বিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ
স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটার আদেশ বাতিল
প্রাথমিকে তৃতীয় ধাপে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা
স্কুল ভর্তিতে কোটা পাবেন জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের সন্তানরা
আজ থেকে ৪০ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে‘জয় বাংলা’ লেখার সময় আটক ছাত্রলীগ কর্মী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলেন স্থানীয় লোকজন
বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত
হল থেকে ছাত্রলীগ সভাপতিসহ আজীবন বহিষ্কার ৪ জন, স্থায়ী বহিষ্কার ৪২
১৯ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি