নবীন নিউজ ডেস্ক ০৮ ডিসেম্বার ২০২৪ ১২:৩০ পি.এম
ছবি- সংগৃহীত।
নড়াইলের কালিয়ায় হাতকড়া পরা অবস্থায় ছাব্বির শেখ নামে হত্যা মামলার এক আসামি পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে স্বজনদের বিরুদ্ধে।
শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় কালিয়ায় উপজেলার চাঁদপুর এলাকায় এ ঘটনা ঘটে। ছাব্বির কলেজশিক্ষার্থী নাসিম শেখ হত্যাকাণ্ডের এজাহারভুক্ত আসামি এবং উপজেলার আলিম শেখের ছেলে।
পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় কালিয়া থানা পুলিশের একটি দল চাঁদপুর এলাকা থেকে ছাব্বির শেখকে গ্রেফতার করে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যাচ্ছিল। পথে স্বজনরা পুলিশের গতিরোধ করে হাতকড়াসহ আসামিকে ছিনিয়ে নেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
কালিয়া থানার ওসি মো. রাশিদুল ইসলাম বলেন, ছিনতাই হওয়া আসামি গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।
এর আগে, গত ২৩ নভেম্বর নড়াইল সদর উপজেলার গোবরা বাসস্ট্যান্ড এলাকায় চার মামলার আসামি বিল্লাল শেখকে হাতকড়া পরা অবস্থায় ছিনিয়ে নিয়েছিলেন স্বজনরা। পরে ৬ ডিসেম্বর গাজীপুর নগরের গাছা থানার কুনিয়া তারাগাছা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
প্রসঙ্গত, গত ৮ সেপ্টেম্বর রাত ৮টার দিকে কালিয়া উপজেলার চাঁদপুর গ্রাম থেকে আরবি পড়ে রঘুনাথপুরে নিজ বাড়িতে ফিরছিলেন কলেজশিক্ষার্থী নাসিম শেখ। চাঁদপুর-রঘুনাথপুর আঞ্চলিক সড়কে দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। পরে তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ২৬ সেপ্টেম্বর নাসিম শেখকে হত্যার অভিযোগে আটজনের নামে আদালতে আবেদন করেন মা তানিয়া সুলতানা।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা