নবীন নিউজ ডেস্ক ০৮ ডিসেম্বার ২০২৪ ১০:৩২ এ.এম
ছবি- সংগৃহীত।
গাজীপুর সিটি করপোরেশনের প্রথম মেয়র অধ্যাপক এম এ মান্নানকে খুনি হাসিনা মিথ্যা মামলায় বার বার কারাগারে নিক্ষেপ করেছে। জেল-জুলুমের কারণে নির্যাতন সইতে না পেরে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন বলে অভিযোগ করেছেন অধ্যাপক এম এ মান্নানের ছেলে গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুররল করিম রনি।
গতকাল শনিবার (৭ ডিসেম্বর) দিবাগত রাতে টঙ্গী বাজার এলাকায় পুরাতন লৌহ ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলে তিনি এ অভিযোগ করেন।
এম মঞ্জুররল করিম রনি তার বাবা গাজীপুর সিটি করপোরেশনের প্রথম মেয়র অধ্যাপক এম এ মান্নানের কথা স্মরণ করে বলেন, ‘খুনি হাসিনার মিথ্যা মামলায় বারংবার নির্বাচিত এ জন প্রতিনিধিকে কারাগারের নিক্ষেপ করা হয়েছে। জেল জুলুমে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন।’
সমসাময়িক প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশে ভারতীয় আগ্রাসন মেনে নেওয়া হবে না। এ দেশে সাম্প্রদায়িক সংঘাত লাগাতে উঠেপড়ে লেগেছে পতিত হাসিনা ও তার কথিত সাংবাদিক নামক এক দল মলম পার্টি। খুনি হাসিনার আমলে কোনো মাওলানা দাঁড়ি টুপি রেখে স্বাচ্ছন্দ্যে চলতে পারতেন না।
দাঁড়ি টুপি দেখলেই জামায়াত-শিবির তকমা দেওয়া হত। আলেমদের বেইজ্জতি করা হত। ওয়াজ মাহফিলে বাধা দিত। তারা ইসলামের দুশমন হিসেবে ইতিমধ্যেই দেশে পরিচয় পেয়েছে।’
পতিত হাসিনা ও তার অনুসারীরা এদেশে শত বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায় উল্লেখ করে রনি বলেন, ‘কোনোভাবেই গুজবে কান দেওয়া যাবে না। চোখ-কান খোলা রাখতে হবে আপনাদের। পতিত হাসিনার দোসররা যাতে কোনো ধরনের নাশকতা করতে না পারে সেজন্য সবার সজাগ থাকতে হবে।’
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা