নবীন নিউজ ডেস্ক ০২ ডিসেম্বার ২০২৪ ০৭:৪৬ পি.এম
ছবি- সংগৃহীত।
ভারতীয় দুই ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স ও জি-ফাইভে গেল বছর মুক্তি পায় ‘খুফিয়া’ও ‘কড়ক সিং’ নামের দুটি হিন্দি সিনেমা। বিশাল ভারদ্বাজ ও অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত এই দুই সিনেমায় অন্য শিল্পীদের সঙ্গে ছিলেন দুই বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও জয়া আহসান। চলতি বছর ফিল্মফেয়ার ওটিটি পুরস্কারে এই দুই সিনেমার অন্য শিল্পীরা মনোনীত হলেও জায়গা পাননি জয়া ও বাঁধন।
রোববার (১ ডিসেম্বর) রাতে মুম্বাইয়ে বসেছিল এই পুরস্কারের আসর। যেখানে পুরস্কার পেয়েছেন ‘খুফিয়া’য় বাঁধনের সহ-অভিনেত্রী ওয়ামিকা গাব্বি।
ফিল্মফেয়ারের প্রতিবেদনে বলা হয়েছে, রোববারের এই পুরস্কারের আসরে তিনটি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। এ সময় ১৬টি পুরস্কার বাগিয়ে বাজিমাত করে ‘হীরামণ্ডি’র। ঠিক তার পরেই রয়েছে ‘গানস অ্যান্ড গুলাবস’। এই সিরিজের ঝুলিতে ১২টি পুরস্কার।
ওটিটি অরিজিনালস ‘জানে জান’-এর জন্য সেরা অভিনেত্রীর শিরোপা পেলেন কারিনা কাপুর। ‘অমর সিং চমকিলা’র জন্য সেরা অভিনেতার পুরস্কার পেলেন দিলজিৎ দোসাঞ্জ। একই সিনেমার জন্য সেরা নির্মাতা হয়েছেন ইমতিয়াজ আলী। এ ছাড়া ওয়েব ফিল্ম বিভাগে ‘খুফিয়া’র জন্য সেরা সহ–অভিনেত্রী হয়েছেন ওয়ামিকা গাব্বি।
একনজরে ফিল্মফেয়ার ওটিটির উল্লেখযোগ্য পুরস্কার
সেরা সিরিজ: ‘দ্য রেলওয়ে ম্যান’
সেরা অভিনেতা, কমেডি: রাজকুমার রাও (‘গানস অ্যান্ড গুলাবস’)
সেরা অভিনেতা, ড্রামা: গগন দেব (‘স্ক্যাম ২০০৩’)
সেরা অভিনেত্রী, কমেডি: গীতাঞ্জলি কুলকার্নি (‘গুল্লাক ৪’)
সেরা অভিনেত্রী, ড্রামা: মনীষা কৈরালা (‘হীরামাণ্ডি’)
ওয়েব ফিল্ম বিভাগ
সেরা ওয়েব অরিজিনাল ফিল্ম: ‘অমর সিং চমকিলা’
সেরা পরিচালক: ইমতিয়াজ আলী (‘অমর সিং চমকিলা’)
সেরা অভিনেতা: দিলজিৎ দোসাঞ্জ (‘অমর সিং চমকিলা’)
সেরা অভিনেত্রী: কারিনা কাপুর (‘জানে জান’)
সেরা সহ-অভিনেতা: জয়দীপ আওলাত (‘মহারাজ’)
সেরা সহ-অভিনেত্রী: ওয়ামিকা গাব্বি (‘খুফিয়া’)
সেরা সংগীত: এ আর রহমান (অমর সিং চমকিলা)
সমালোচক বিভাগ
সেরা সিরিজ: ‘গানস অ্যান্ড গুলাবস’
সেরা সিনেমা: ‘জানে জান’
সেরা অভিনেতা, সিনেমা: জয়দীপ আহালওলাত
সেরা অভিনেত্রী, সিনেমা: অনন্যা পান্ডে
সেরা সিরিজ অভিনেতা: কে কে মেনন (‘মুম্বাই মেরি জান’)
সেরা সিরিজ অভিনেত্রী: হুমা কোরেশি
নবীন নিউজ/পি
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’