নবীন নিউজ ডেস্ক ১২ নভেম্বার ২০২৪ ১১:৫০ এ.এম
সংগৃহীত ছবি
জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত পদে নিয়োগ দেওয়ার জন্য এলিস স্টেফানিককে বেছে নিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের ‘চিফ অব স্টাফ’ পদে সুসি ওয়াইলসকে নিয়োগ দেওয়ার পর দ্বিতীয় নিয়োগেও একজন নারীকে বেছে নিলেন ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
এলিস স্টেফিনিককে জাতিসংঘে মার্কিন দূত হিসেবে নিয়োগের ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লিখেছেন, ‘আমার পরবর্তী প্রশাসনে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত হিসেবে কংগ্রেস সদস্য এলিস স্টেফানিককে মনোনয়ন দিতে পেরে আমি সম্মানিত বোধ করছি। এলিস একজন অবিশ্বাস্যভাবে শক্তিশালী, অনমনীয় এবং চৌকস আমেরিকান। তিনি প্রথমসারির যোদ্ধা।’
৪০ বছর বয়সী রিপাবলিকান এলিস স্টেফানিক ‘ইসরায়েলের বন্ধু’ হিসেবে পরিচিত। তিনি যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেনটেটিভসে সদস্য। রিপাবলিকানরা মনে করছেন, স্টেফানিককে জাতিসংঘের জন্য বেছে নিয়ে ট্রাম্প অত্যন্ত তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে মার্কিন সংবাদমাধ্যম সিএএন বলছে, নিজ দেশে স্টেফানিক ট্রাম্পের একজন কট্টর সমর্থক হিসেবে পরিচিত। ২০১৯ সালে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের সময় তিনি ট্রাম্পের পক্ষে লড়াকু ভূমিকা রেখেছিলেন। তখন ট্রাম্প তাঁকে ‘রিপাবলিকান স্টার’ বলে অভিহিত করেছিলেন। এ ছাড়া ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প পরাজিত হওয়ার পর তিনি বাইডেনের জয়কে প্রত্যাখ্যান করেছিলেন এবং ট্রাম্পের মিথ্যা দাবিগুলো প্রচার করেছিলেন।
সোমবার (১১ নভেম্বর) স্টেফানিককে নিয়োগের পাশাপাশি আমেরিকার সীমান্ত নিরাপত্তা বিভাগের প্রধান হিসবে টম হোমাননেকে নিয়োগের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প।
গত ৫ নভেম্বর অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ফলাফরে জয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্পকে টেলিফোনে অভিনন্দন জানিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিসও ট্রাম্পের জয় মেনে নিয়েছেন।
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ