নবীন নিউজ ডেস্ক ১২ নভেম্বার ২০২৪ ১০:৪৫ এ.এম
সংগৃহীত ছবি
গেলো কয়েক বছরে দেশে নিউমোনিয়াজনিত জটিলতায় মৃত্যুহার কমলেও সম্প্রতি এ রোগে আক্রান্ত শিশু রোগীর সংখ্য বেড়ে গেছে। এর মধ্যে আবার শিশু রোগীর সংখ্যাই বেশি। চিকিৎসকদের দাবি, দ্রুত শনাক্ত করা গেলে এতে শতভাগ রোগী সুস্থ হওয়া সম্ভব। আর বিশেষজ্ঞদের মত, রোগটি নির্মূলে প্রয়োজন সমন্বিত ব্যবস্থাপনা ও গবেষণা।
শিশু সাদি ইসলাম। বয়স সবে পেরিয়েছে এক বছর। কোমল এ শিশুটির শরীর বয়ে বেড়াচ্ছে অবর্ণনীয় যন্ত্রণা। এরই মধ্যে দুবার তাকে ফিরতে হয়েছে লাইফ সাপোর্ট থেকে।
পাশের বেডে থাকা আরেকজন দুমাস বয়সের সাদিক ইসলামের প্রায় পুরোটাই কেটেছে হাসপাতালে। আবার তিন বছরের আয়ানের গল্পটাও অনেকটা একরকম। এতো অল্প বয়সেই তার শরীরের ওপর বয়ে গেছে লম্বা চিকিৎসার ধকল৷
বাড়ির আঙিনায় হেসেখেলে বেড়ানোর সময়টা সাদি আর আয়ানরা আটকা হাসপাতালের চার দেয়ালের মাঝে। এমন গল্প দেশে নিউমোনিয়ায় আক্রান্ত প্রায় সব শিশুরই৷
দেশে শিশুমৃত্যুর যে কটি কারণ আছে, তার অন্যতম নিউমোনিয়া। এসংক্রান্ত জটিলতায় প্রতিবছর দেশে মারা যাচ্ছে প্রায় ২৪ হাজার শিশু।
প্রতিদিনই যে হারে বাড়ছে নিউমোনিয়া রোগীর সংখ্যা, তাতে বাড়ছে উদ্বেগ। শুধু শিশু নয়, এ রোগে আক্রান্ত হচ্ছেন বয়স্করাও। চিকিৎসা নিয়ে সুস্থও হচ্ছেন অধিকাংশ রোগী। তবে, তাতে কি সম্ভব রোগটি একেবারে নির্মূল করা?
নিউমোনিয়ায় আগের চেয়ে মৃত্যুহার কমলেও এখনও সম্ভব হয়নি এ রোগ প্রতিরোধে টেকসই ব্যবস্থা৷ চিকিৎসকরা বলছেন, এটি সম্ভব হলে মৃত্যুহার কমে আসবে তিন শতাংশের নিচে৷ এজন্য প্রাথমিক পর্যায়ে চিকিৎসার প্রতি জোর দেন শিশুরোগ বিশেষজ্ঞ ডা. মো. কামরুজ্জামান। তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে যারা চিকিৎসকের কাছে আসে, তাদের বেশিরভাগই সুস্থ হয়। শরীরে কোন প্রকার জটিলতার সৃষ্টি হয় না।
বাংলাদেশ পেডিয়াট্রিক পালমোনোলজি ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. প্রবীর কুমার সরকার বলেন, ‘৯০ দশকের কথা চিন্তা করলে বছরে এক লাখ শিশু মারা যেতো। আমরা আগেই এমডিজি লক্ষ্যমাত্রায় পৌঁছে যেতে পারলেও এসডিজিতে ২০২৫ সালের মধ্যে ৫ বছরের শিশু মৃত্যুর হার তিন শতাংশের নিচে নামিয়ে আনার যে লক্ষ্য ছিল তা কিন্তু আমরা পারিনি। এক্ষেত্রে এখনও আমরা সাত-এ অবস্থান করছি।’
নিউমোনিয়া নির্মূলে সমন্বিত চিকিৎসা ব্যবস্থার ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, সরকারের পাশাপাশি কাজে লাগাতে হবে এ খাতে কাজ করা বেসরকারি সংস্থাগুলোকেও। সারা দেশের তথ্য-উপাত্ত সংগ্রহ করে তা গবেষণার মাধ্যমে কার্যকরভাবে প্রয়োগ করা গেলেই ঠেকানো সম্ভব এ রোগের প্রাদুর্ভাব৷
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মহিমা বেনজীর হক বলেন, এ বিষয়ে অনেক গবেষণা করতে হবে। একজন চিকিৎসক ১০ হাজার রোগীর দায়িত্বে থাকেন। ফলে তিনি পরিপূর্ণ সেবা দিতে পারেন না। এক্ষেত্রে কমিউনিটি স্বাস্থ্য কর্মী বা মাঠ পর্যায়ে যারা স্বাস্থ্যকর্মী আছেন, তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন