শনিবার ০৬ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

সিরিয়ার ৯ লক্ষ্যবস্তুতে মার্কিন বিমান হামলা

নবীন নিউজ, ডেস্ক ১২ নভেম্বার ২০২৪ ০৯:১৮ এ.এম

সংগৃহীত ছবি

সিরিয়ার ৯টি লক্ষ্যবস্তুতে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তাদের দাবি, ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে এ হামলাগুলো চালানো হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স।

মার্কিন সামরিক বাহিনীর এক বিবৃতির বরাতে বার্তাসংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সিরিয়ায় মার্কিন সেনাদের ওপর বেশ কয়েকটি হামলার জবাবে সিরিয়ায় এসব হামলা চালানো হয়েছে।

মূলত, ইরাক ও সিরিয়ায় ইরান সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে মাঝেমধ্যেই অভিযান চালিয়ে থাকে যুক্তরাষ্ট্র। একসময় উভয় দেশের বিস্তীর্ণ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছিল ইসলামিক স্টেট-সহ অন্যান্য জঙ্গি গোষ্ঠীগুলো।

এর আগে মার্কিন সৈন্যদের ওপর ভয়াবহ হামলার প্রতিশোধ হিসেবে চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরাক ও সিরিয়ায় ইরানের রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি) এবং তাদের সমর্থনকারী সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে যুক্ত ৮৫টিরও বেশি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র।

সবশেষ হামলার পর মার্কিন সামরিক বাহিনী বলেছে, এই হামলাগুলো যুক্তরাষ্ট্র এবং কোয়ালিশন বাহিনীর ওপর ভবিষ্যৎ হামলার পরিকল্পনা ও হামলা চালানোর জন্য ইরান সমর্থিত গোষ্ঠীর সক্ষমতাকে ক্ষুণ্ন করবে।

এর আগে, গত অক্টোবর মাসের শেষের দিকে সিরিয়ায় মার্কিন সামরিক বাহিনীর বিমান হামলায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) ৩৫ জনের বেশি সদস্য নিহত হয়েছিল। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সেসময় জানিয়েছিল, সিরিয়ার সমগ্র অঞ্চল ও এর বাইরে বেসামরিক নাগরিকদের পাশাপাশি মার্কিন মিত্র ও তার অংশীদারদের বিরুদ্ধে আইএসের হামলার পরিকল্পনা, সংগঠিত হওয়া ও হামলার সক্ষমতাকে ব্যাহত করেছে ওই হামলা।

প্রসঙ্গত, জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করার জন্য ২০১৪ সালে গঠিত আন্তর্জাতিক আইএস-বিরোধী জোটের অংশ হিসেবে সিরিয়ায় মার্কিন সেনাবাহিনীর প্রায় ৯০০ ও ইরাকে আড়াই হাজার সৈন্য মোতায়েন করা হয়। এই সৈন্যরা এখনও দেশ দুটিতে অবস্থান করছেন। মার্কিন সামরিক বাহিনী প্রায়ই সিরিয়া এবং ইরাকে আইএস জঙ্গিদের লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি

news image

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

news image

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news image

২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড

news image

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

news image

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন

news image

২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

news image

বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প

news image

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news image

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

news image

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

news image

মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

news image

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

news image

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news image

পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!

news image

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪

news image

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

news image

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

news image

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

news image

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

news image

ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

news image

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

news image

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

news image

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

news image

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

news image

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

news image

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

news image

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

news image

শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

news image

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ