নবীন নিউজ ডেস্ক ১২ নভেম্বার ২০২৪ ০৯:৪৭ এ.এম
সংগৃহীত ছবি
ত্রিভুজ প্রেমের বলি হয়ে নিখোঁজের সাত দিন পর কলেজছাত্র সুমনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ নভেম্বর) মধ্যরাতে শেরপুর শহরের সজবরখিলা এলাকার একটি বাসার উঠোনে মাটিচাপা দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রেমিকা আন্নি ও তার প্রেমিক রবিনসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
এর আগে সোমবার সকালে সুমনের বাবা নজরুল ইসলামের দায়ের করা মামলায় আন্নি ও তার বাবাকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে আরেক প্রেমিক রবিনের তথ্য বেরিয়ে আসে। পরে অভিযান চালিয়ে ময়মনসিংহ থেকে রবিনকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশের তথ্যমতে, শেরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র সুমন মিয়া। একই কলেজের সহপাঠী আন্নি আক্তারের সঙ্গে তার প্রেমের সম্পর্ক চলছিল দীর্ঘদিন ধরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের দুজনের একাধিক ছবি পাওয়া গেছে। তবে সুমন ছাড়াও একই সময়ে ময়মনসিংহ নটরডেম কলেজের শিক্ষার্থী রবিনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান আন্নি। এক পর্যায়ে সুমনকে হত্যার পরিকল্পনা করেন রবিন ও আন্নি। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব তথ্য স্বীকার করেছেন রবিন।
এদিকে গেলো ৪ নভেম্বর (সোমবার) বিয়ের কথা বলে সুমনকে ডেকে আনার পর প্রথমে শহরে বিয়ের কেনাকাটা সম্পন্ন করেন আন্নি। এরপর বিকেলে শহরের সজবরখিলা এলাকায় রবিনের বাসায় এনে সুমনকে হত্যার পর মাটিচাপা দেওয়া হয়।
ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি স্বজন ও স্থানীয়দের।
সুমনের খালা কল্পনা বলেন, সুমনকে আমি আমার ছেলের মতো করে বড় করছি। ওর কোনো আবদার আমি ফালাই নাই। আমরা অনেক বুঝাইছি, এই মেয়ের সঙ্গে সম্পর্ক না রাখার জন্য। আজকে এই ডাইনিটা আমার সুমনরে হত্যা করলো। আমি এর বিচার চাই।
এদিকে সুমনের নিখোঁজের ঘটনায় শেরপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে পুলিশের কাছে অভিযোগ করে খুঁজে পেতে সহায়তা চাওয়া হয়। পরে সোমবার রাতে মরদেহ উদ্ধারের পর তাদের পক্ষ থেকে বিচারের দাবি তোলেন সদস্যরা।
শেরপুরের পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি প্রেমঘটিত বলেই মনে হচ্ছে। তবে আমরা সুমনকে জীবিত উদ্ধার করতে না পেরে দুঃখ প্রকাশ করছি। তার মরদেহ ময়নাতদন্ত শেষে আরও অনুসন্ধানের পর বিস্তারিত জানা যাবে।
পরিবারের তথ্যমতে, এসএসসি পরীক্ষায় একই কেন্দ্রে পরীক্ষা দেওয়ার সময় সুমন ও আন্নির পরিচয় হয়। পরে তা প্রেমের সম্পর্কে গড়ালে দুজনই একই কলেজে ভর্তি হয়।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা