নবীন নিউজ, ডেস্ক ১০ নভেম্বার ২০২৪ ১০:০৬ এ.এম
‘মিনিস্ট্রি অব সেক্স’ চালু করতে পারে রাশিয়া। জনসংখ্যা বাড়াতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অনুগত এবং পরিবার সুরক্ষা, পিতৃত্ব, মাতৃত্ব ও শৈশব সম্পর্কিত রাশিয়ান সংসদের কমিটির চেয়ারম্যান নিনা ওসতানিনা এই ধরনের একটি মন্ত্রণালয়ের পক্ষে একটি পিটিশন পর্যালোচনা করছেন। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম মিররের।
প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন যুদ্ধের কারণে বিপুল পরিমাণ সেনা হারাচ্ছে রাশিয়া। এ কারণে ভবিষ্যতে যাতে পর্যাপ্ত জনবলের অভাব না পড়ে সে জন্য এখনই উদ্যোগ নেওয়ার কথা বলছেন রুশ নীতিনির্ধারকেরা।
জনসংখ্যা বাড়াতে এমন উদ্যোগ নেওয়ার পক্ষে মত দিয়েছেন পুতিনের কট্টর সমর্থক হিসেবে পরিচিত ক্রেমলিনের ডেপুটি মেয়র অ্যানাস্তাসিয়া রাকোভা। তিনি মিররকে বলেন, ‘সবাই জানে যে, নারীদের মধ্যে প্রজনন হার বাড়ানো ও গর্ভবতী হওয়ার যোগ্যতা বাড়াতে বিশেষ টেস্ট রয়েছে।’
যে পিটিশন দায়ের করা হয়েছে তাতে বিভিন্ন প্রস্তাব আনা হয়। এতে বলা হয়, রাতের ১০টা থেকে ২টা পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা যেতে পারে। এ ছাড়া এ সময় বন্ধ রাখা যেতে পারে আলোর ব্যবস্থাও। বাড়িতে থাকা নারীদের আলাদা করে ভাতা দেওয়া যেতে পারে।
একবার সন্তান নিলে ৫ হাজার রুবল পর্যন্ত ভাতার ব্যবস্থা রাখার সুপারিশও করা হয়। এ ছাড়া বিয়ের পর প্রথম রাতে বিশেষ কোথাও রাত কাটানোর জন্যও আলাদা খরচ দেওয়া যেতে পারে।
এর আগে গত বছর পুতিন বলেছিলেন, ‘পরিবার নিয়ে আমাদের দেশে যে প্রথা রয়েছে, তা অনেকেই মানেন। বিশেষ করে ৪, ৫ কিংবা এর বেশি সন্তান নেওয়ার বিষয়টি। তবে আমাদের দাদা–দাদীরা কিন্তু ৭–৮টা করে সন্তান নিতেন। আসুন, সেই ধারা ফিরিয়ে আনি। অনেক সন্তান নেওয়া, বড় পরিবার; যেন প্রথায় পরিণত হয়।’
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ