নবীন নিউজ ডেস্ক ০৯ নভেম্বার ২০২৪ ১০:৫৭ এ.এম
সংগৃহীত ছবি
অনেকেই ধারণা করে থাকেন সিলিং ফ্যানের গতি কমালেই বিদ্যুতের বিল কমে। এক্ষেত্রে ফ্যানের রেগুলেটরের নম্বরগুলোর কম-বেশিতেও বিদ্যুতের বিল কমানো যেতে পারে। ফ্যানের স্পিড সর্বোচ্চ নম্বর থেকে কমিয়ে ৪ কিংবা ৩ নম্বরে আনলে ইলেকট্রিকের বিল কমতে পারে এমন একটা ধারণা রয়েছে। কিন্তু আসল সত্যিটা ঠিক কী? ফ্যানের গতি কমালেই কী আদৌ কমবে খরচ?
শীতের কয়েক মাস বাদ দিলে বছরজুড়ে প্রায় সব বাড়িতে ফ্যান চলে। গরমের হাত থেকে রেহাই পেতে সিলিং ফ্যানের বিকল্প নেই। রেগুলেটরের মাধ্যমে ফ্যানের স্পিড কম-বেশি করা যায়। এই ফ্যানটি একটি বৈদ্যুতিক মোটরের সাহায্যে কাজ করে। ফ্যান চালালে যে শক্তি খরচ হয় তা গতির সঙ্গে সম্পর্কযুক্ত। ফ্যানের গতি কম করা মানেই হল এই মোটরের গতি কম করা।
ফ্যানের গতি কমানোর কাজ করে রেগুলেটর। অনেক রেগুলেটরে ০, ১, ২ ৩ করে ৫ পর্যন্ত কাঁটা রয়েছে। ১, ২, ৩ করে যত কাঁটার ঘর বাড়ালেই গতি বাড়ে ফ্যানের। এখন প্রশ্ন হলো- ফ্যানের রেগুলেটরের মাধ্যমে স্পিড কমালেই কি ইলেকট্রিক কম পোড়ে?
এই প্রশ্নের সহজ উত্তর হল ‘না’। ফ্যানের স্পিড কমানোর সঙ্গে বিদ্যুতের বিল কম হওয়ার কোনও সম্পর্ক নেই। ফ্যানের রেগুলেটর ভোল্টেজ কমানোর মধ্য দিয়ে ফ্যানের স্পিড নিয়ন্ত্রণ করে মাত্র। তবে, ফ্যানের স্পিড কমানোর মধ্য দিয়ে কোনোভাবেই বিদ্যুতের খরচ বাঁচানো যাবে না। সুতরাং, আপনার ফ্যান ৭-এ চললেও যে পরিমাণ বিদ্যুৎ খরচ হবে, আবার ২-৩ নম্বরে চালালেও ওই একই পরিমাণ বিদ্যুৎ খরচ হবে।
তবে, ফ্যানের ক্ষেত্রে ইলেকট্রনিক রেগুলেটর ব্যবহার করতে পারেন। এই ধরনের রেগুলেটরগুলো বিদ্যুতের খরচ বাঁচায়। অবশ্য সাধারণ অন্য রেগুলেটরের চেয়ে এর দাম একটু বেশি। খোলা বাজারে প্রায় অধিকাংশ ইলেকট্রনিক্সের দোকানেই ইলেকট্রনিক রেগুলেটর পেয়ে যাবেন। তাই নিতান্তই বাড়ির বিদ্যুতের বিল কমাতে হলে সিলিং ফ্যানগুলিতে ইলেকট্রনিক রেগুলেটর লাগাতে পারেন।
নবীন নিউজ/পি
শীতে সুস্থ থাকার সহজ ৭ উপায়
কম খরচে ঘুরে আসতে পারেন যেসব দেশে
যে শহরে ২ ঘণ্টার বেশি ফোন ব্যবহার মানা
সফল মানুষেরা রাতে যে কাজগুলো করেন
তরমুজের বিচি খেলে কী হয় জানেন?
রোজায় ইফতার-সেহরিতে কী খাবেন, কী খাবেন না
ছিনতাইকারীর হাত থেকে বাঁচবেন যেভাবে
যে উপায়ে বাজার করলে টাকা বাঁচবে
গরমে দীর্ঘ সময় ভাত ভালো রাখার সহজ উপায়
সকালে কাঁচা ছোলা খাওয়ার উপকারিতা
পরকীয়া সম্পর্ক নারীরাই বেশি উপভোগ করেন!
চাকরিজীবী নারীরা ব্যাগে যা যা রাখতে পারেন
প্রেম-বিয়ের প্রস্তাবে হ্যাঁ বলার আগে নিজেকে এই ৩ প্রশ্ন করুন
খালি পেটে লেবু খেলে গ্যাস্ট্রিক বাড়ে?
সকালে কাঠবাদাম খাওয়ার ৭ উপকারিতা
তেলাপোকার দুধ নাকি সুপারফুড!
কালোজিরা ৭ রোগের মহৌষধ
তামাক ও ধূমপানের প্রভাব
গবেষণা বলছে কাজের ফাঁকে ঘুমানো অনেক উপকারী
অত্যন্ত বুদ্ধিমানরা যে ১১ ধরনের ব্যক্তিত্বের মানুষের সাথে মেলামেশা করতে চায় না
ফোন পানিতে পড়ে গেলে যা করবেন
জেনে নিন পুষ্টিতে ভরপুর পেঁয়াজকলি গুণাগুণ
ভালোবাসা দিবসে প্রেমিককে যেসব উপহার দিতে পারেন
আলু খেলে ওজন বাড়ে?
লাউ খাওয়ার ৫ উপকারিতা
যে কারণে শীতে ফ্রিজে রাখা দই স্বাস্থ্যকর নয়
ক্ষুধা নিয়ন্ত্রণে রাখবেন কিভাবে?
কম সুদর্শন পুরুষই স্ত্রীকে বেশি সুখী রাখে
যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল
পুরুষের তুলনায় নারীরা বেশি পরকীয়ায় জড়ান, কারণ জানলে অবাক হবেন