নবীন নিউজ, ডেস্ক ০৯ নভেম্বার ২০২৪ ১০:৫১ এ.এম
লক্ষ্মীপুরে হিরালাল দেবনাথ নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৮ নভেম্বর) রাত ৯টার দিকে সদর উপজেলার কাজিরদীঘির পাড় এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত হিরালাল দেবনাথ সদর উপজেলার উত্তর হামছাদীর কাজিরদিঘীরপাড় এলাকার প্রপুল্ল কুমার দেবনাথের ছেলে। এ ঘটনার পর এলাকায় সাঁড়াশি অভিযান শুরু করেছে পুলিশ। তবে কেন এই হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।
বাজারের ব্যবসায়ীরা জানান, হিরালাল দেবনাথ কাজিরদিঘীরপাড় বাজারে মাতৃশিল্পালয় নামে একটি জুয়েলারির ব্যবসা-প্রতিষ্ঠান রয়েছে। ওই প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে ব্যবসা করতেন তিনি। ব্যবসার কার্যক্রম শেষ করে প্রতিদিনের মতো শুক্রবার রাত ৯টার দিকে হিরলাল দেবনাথ ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেলযোগে ছেলেকে নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। বাড়ির পাশে মোটরসাইকেল থেকে তাকে নামিয়ে দিয়ে সামনের দিকে যায় তার ছেলে। এ সময় দুর্বৃত্তরা হিরালাল দেবনাথকে আটকে তার বুকে দুইটি ছুরিকাঘাত করে। পরে তার তার ছেলে প্রীতম দেবনাথ এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসক হিরালাল দেবনাথকে মৃত ঘোষণা করেন।
এদিকে, বাজারের প্রতিবেশী কাপড়ের দোকানের ব্যবসায়ী যতন দেবনাথ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছে বলে দাবি করেছেন নিহতের ছেলে প্রীতম দেবনাথ। তিনি জানান, তাদের দোকানের সামনে প্রায়ই ব্যবসায়ী যতন দেবনাথরা কাপড় ঝুলিয়ে রাখে। এতে দোকানের সামনে অন্ধকার থাকে। এ নিয়ে প্রায়ই কথা কাটাকাটি হয়। এর জেরে রাতের অন্ধকারে তার বাবাকে ছুরিকাঘাত হত্যা করে যতন দেবনাথ ও তার সহযোগীরা। এমনটাই দাবি তার।
এদিকে, ঘটনার পর থেকে যতন দেবনাথ পলাতক রয়েছে বলে জানা গেছে।
সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. কমলাশীষ জানান, অতিরিক্ত রক্তক্ষরণে ওই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তবে হাসপাতালে নিয়ে আসার আগে তার মৃত্যু হয়। তার বুকে দুটি ছুরিকাঘাত রয়েছে।
সদর থানার ওসি মো. আবদুল মোন্নাফ বলেন, কেন এই হত্যাকাণ্ড ঘটেছে, সে বিষয়ে তদন্ত চলছে। জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার অভিযান চালানো হচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা