তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ১৫ শিক্ষার্থীকে রুমে আটকে ক্রিকেট খেলার ব্যাট দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ঢাকার সাভারের জাহাঙ্গীরনগর হাউজিং সোসাইটি ল্যারোটরি স্কুল এন্ড গার্লস কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে।
এ ঘটনায় বিক্ষুদ্ধ অভিভাবকরা অধ্যক্ষের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
জানা যায়, সাভারের ছায়াবীথি এলাকায় অবস্থিত ওই শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন সময় শিক্ষকদের দ্বারা শিক্ষার্থীদের নির্যাতন করা হয় বলে অভিযোগ আছে। অভিভাবকরা এসব বিষয়ে বিভিন্ন সময় প্রতিবাদ করলেও স্কুলের কর্তাব্যক্তিরা এ ব্যাপারে কোন ব্যবস্থা গ্রহণ করেননি। এরই ধারাবাহিকতায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রোববার বিকেলে বিভিন্ন ক্লাসের প্রায় ১৫ জন শিক্ষার্থীকে শ্রেণিকক্ষে আটকে রেখে শারীরিক নির্যাতন করেন জাহাঙ্গীরনগর হাউজিং সোসাইটি ল্যাবরোটরি স্কুল এন্ড গার্লস কলেজের অধ্যক্ষ সোহেল রানা।
নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থীরা জানান, স্কুলে ক্রিকেট টুর্নামেন্টে বিজয় লাভ করেন স্কুলের একটি দল। ঐ দলটি বিজয়ের আনন্দে স্কুলের একটি শ্রেণিকক্ষে সাউন্ড বক্সে আইপিএলের গান বাজিয়ে আনন্দ করতে থাকে। এ সময় জাহাঙ্গীরনগর হাউজিং সোসাইটি ল্যাবরোটরি স্কুল এন্ড গার্লস কলেজের অধ্যক্ষ সোহেল রানা কয়েকজন শিক্ষক নিয়ে ওই শ্রেণিকক্ষে গিয়ে দরজা আটকে দেন।
এরপর শিক্ষার্থীদের হাতে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে সেই মোবাইল দিয়ে আঘাত করেন তাদের। তিনি আরও ক্ষীপ্ত হয়ে কক্ষে থাকা ক্রিকেট ব্যাট দিয়ে প্রায় ১৫ জন বিভিন্ন ক্লাসের শিক্ষার্থীদের পিটিয়ে জখম করেন। অধ্যক্ষের এই পেটানোর ঘটনায় কয়েকজন শিক্ষার্থীর শরীরে রক্ত দেখা গেছে। অনেকক্ষণ পরে শ্রেণিকক্ষ থেকে মুক্ত হয়ে শিক্ষার্থীরা কান্নায় ভেঙে পরে। ঘটনাটি অভিভাবক মহলে জানাজানি হলে ক্ষোভে ফেটে পড়েন তারা।
এ ব্যাপারে জাহাঙ্গীরনগর হাউজিং সোসাইটি ল্যাবরোটরি স্কুল এন্ড গার্লস কলেজের অধ্যক্ষ সোহেল রানা বলেন, শিক্ষার্থীরা অশ্লিল গান বাজিয়ে উল্লাস করায় তাদের শাসন করা হয়েছে। এ সময় তাদের চড়-থাপ্পর মারা হয়েছে।
সাভার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মতুর্জা আহসান শরীফ বলেন, শিক্ষার্থীরা বিষয়টি অবগত করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ আকবর আলী খান বলেন, এভাবে শিক্ষার্থীদের রুমে আটকে পেটানো একটি অমানবিক কাজ। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা